অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যাকেট সমাচারক্রীড়া প্রতিবেদক  ‘সাংবাদিকদের প্যাকেট দিয়ে তো সব সময় খুশি করা যায় না! এ জন্য আমরা ফেডারেশনকে অনুরোধ করছি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা, বিভিন্ন পরামর্শ সভা করার জন্য।’ কাল প্রিমিয়ার কাবাডি লিগের সংবাদ সম্মেলনে এটির পৃষ্ঠপোষক রানার গ্রুপের এক কর্মকর্তার কথা শুনে উপস্থিত সাংবাদিকেরা অবাক। বলেন কী ভদ্রলোক! সাংবাদিকেরা প্যাকেট নয়, আরও বেশি কিছু চায়! সাংবাদিকদের কাল ৩০ টাকা দামের একটা গেঞ্জি, একটা কলম আর এক বোতল পানি দেওয়া হয়েছে, সেটি তাঁরা নেননি। ভদ্রলোক হয়তো বোঝাতে চেয়েছিলেন, সাংবাদিকদের সঙ্গে সম্পর্ক গড়তে একটা প্যাকেটই যথেষ্ট নয়। তাঁদের নিয়ে বসতে হবে, কথা বলতে হবে! কিন্তু তাঁর মুখ থেকে বেরোল কী!অপমান!কাজির গরু কেবল কেতাবেই থাকে। যেমন হকি খেলাটা কেবল ‘কেতাবে’ই আছে ভারতের জাতীয় খেলা হিসেবে। ইটের চাপায় যেমন ঘাস, তেমনি ক্রিকেটের চাপায় বিবর্ণ হয়ে গেছে ভারতের হকি। তাই বলে এতটা অবহেলা! সম্প্রতি পাকিস্তানকে হারিয়ে এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে ভারত। এই জয়ের পর ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন সংবর্ধনা দিয়েছেন খেলোয়াড়দের। সেই সংবর্ধনায় বিজয়ী দলের খেলোয়াড়দের বোনাসের ঘোষণাও দেওয়া হয়েছে। কিন্তু বোনাসের অঙ্কটা মাত্র ২৫ হাজার রুপি! এই ঘোষণায় তাই খুশি হওয়ার বদলে চটে গেছেন হকি খেলোয়াড়েরা। বোনাস না নেওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা। ওয়েবসাইট। বিশেষ রাতকাল রাতটা ম্যানচেস্টার সিটির জন্য ছিল ঐতিহাসিক। এদিন যে চ্যাম্পিয়নস লিগে অভিষেক হলো ইংলিশ ক্লাবটির। রবার্তো মানচিনির জন্যও রাতটা ছিল ‘স্পেশাল’। না, চ্যাম্পিয়নস লিগ অভিজ্ঞতা তাঁর জন্য প্রথম নয়। তবে গ্যালারিতে সিটি কোচের জন্য বিশেষ উপলক্ষ হয়ে এসেছিলেন এক বিশেষ দর্শক। খেলা দেখেছেন মানচিনির বাবা আলদো। এমনিতে মানচিনির সবচেয়ে বড় সমালোচক কিন্তু তাঁর বাবাই। তবে গত মৌসুমে সিটিকে দারুণ সাফল্য এনে দেওয়ার পর আলদো মনে হচ্ছে ছেলের ওপর সন্তুষ্ট। ‘খেলোয়াড় থাকার সময় যা ছিল, এখন কোচ হওয়ার পরও বাবাই আমার সবচেয়ে বড় সমালোচক। তাঁর গ্যালারিতে থাকাটা হবে বিশেষ কিছু’—ম্যাচের আগে বলেছিলেন মানচিনি। ওয়েবসাইট।