অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌড়ক্রীড়া প্রতিবেদক  মোহাম্মদ আশরাফুল-মুশফিকুর রহিমের জুটিটা তখন জমে গেছে। দারুণ খেলছেন আশরাফুল, মুশফিকও সমর্থন দিয়ে যাচ্ছেন। ৩৩.২ ওভারে বাংলাদেশ দলের রান ২ উইকেটে ১৭৮। হঠা ৎ ই বৃষ্টির হানা। গ্রাউন্ডসম্যানরা ছুটলেন ত্রিপলের দিকে, আম্পায়াররা বুঝতে পারছিলেন না কী করবেন। এর মধ্যেই নাই হয়ে গেল বৃষ্টি, স্থায়িত্ব হলো বড়জোর মিনিট দুয়েক। আম্পায়াররা খেলা শুরু করতে যাবেন, হঠা ৎ খেয়াল করলেন উইকেটে ব্যাটসম্যান একজন! ঘটনা হলো, বৃষ্টি নামছে দেখে আর কোনো দিকে না তাকিয়ে ড্রেসিং রুমের দিকে দৌড় দেন মুশফিক! ড্রেসিং রুমে ঢুকেও পড়েন। পরে ডাকাডাকি করেই ফেরত আনতে হয় তাঁকে।আরও যমজম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের সমস্যা বাড়ছে। এমনিতেই তারা কে রাফায়েল আর কে ফ্যাবিও, ঠিক বুঝে উঠতে পারে না। পারবে কী করে, দুজনই যে যমজ। দেখতে হুবহু একই রকম। এবার ম্যানইউতে নাকি ব্রাজিল থেকে আরেক জোড়া যমজ আসছে! অ্যালেক্স আর আন্দ্রে সান্তোস নামের এই দুই ভাইয়ের ওপর নজর পড়েছে স্যার ফার্গির। তিন বছর আগে ফ্লুমিনেন্স থেকে যেভাবে রাফায়েল-ফ্যাবিওকে আনা হয়েছিল একই সঙ্গে, তেমনি এই দুই ভাইকেও নাকি আনতে চান ফার্গুসন। এই দুই ভাই এখন খেলেন হল্যান্ডের ক্লাব ভিতেসে। ওয়েবসাইট।বাতিস্তার লড়াইসমালোচনা সহ্য করবেন না আর ফুটবল কোচ হবেন, এটা কি হয়! সফল হলেও যেখানে সমালোচনা শুনতে হয়, সেখানে দল ব্যর্থ হলে তো কথাই নেই। তবে সেই সমালোচনারও একটা সীমারেখা থাকা উচিত। কারণ শেষ পর্যন্ত কোচরাও মানুষ। সার্জিও বাতিস্তা নিজেও তাই ভাবেন। কোপা আমেরিকায় আর্জেন্টিনার ব্যর্থতার বলি হয়েছেন। ওই পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু যখন পূর্বসূরি ম্যারাডোনা অভিযোগ তুললেন যে ঘুষ নিয়ে কিছু খেলোয়াড়কে তিনি দলে নিয়েছেন, তখন আর চুপ করে বসে থাকতে পারেন না বাতিস্তা। সাবেক সতীর্থের বিরুদ্ধে মানহানির মামলা দায়েরেরই প্রস্তুতি নিচ্ছেন। ওয়েবসাইট।