অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেকহামের ‘৭’দুই ছেলের পর একটি মেয়ে চেয়েছিলেন। বেকহাম-ভিক্টোরিয়া দম্পতির সেই স্বপ্নপূরণ হয়েছে দুই মাস হলো। তাঁদের কোলজুড়ে এসেছে মেয়ে। এখন আরেকটি সন্তানের স্বপ্ন দেখছেন বেকহাম। মেয়ের বাবা তো হয়েছেনই। তাহলে আবার সন্তান কেন? কারণ, সাত সংখ্যাটা তাঁর প্রিয়। আরেকটা সন্তান হলেই পরিবারের সদস্যসংখ্যা হয় ৭। মেয়ের নামের সঙ্গেও আছে সাত—হার্পার সেভেন। মেয়েটাও মনে হয় বাবার সাত-প্রীতি জানত। জন্ম বছরের সপ্তম মাসে, সকাল ৭টা ৫৫ মিনিটে। তার ওজনের সঙ্গেও আছে সাত—৭ পাউন্ড ১০ আউন্স। বেকহাম নামটিও তো তাই—সাত অক্ষরের। সাতের এত মিল! বেকহাম বলেছেন, ‘আমি আর কী বলব? সাত সংখ্যাটা আমি খুব পছন্দ করি।’ এএফপি। ওদাফের স্বপ্নস্বপ্ন বড়, নাকি জন্মভূমি? ওদাফে ওকোলি বড় করে দেখছেন স্বপ্নটাকেই। নাইজেরিয়ান এই ফুটবলার খেলতে চান ভারতের জাতীয় দলে। আর এ জন্য নাইজেরিয়ার পাসপোর্টটা যখন-তখন বাতিল করতে রাজি! শুধু পরিবারের সদস্যরা রাজি থাকলেই হয়। ২০০১ সালে মাত্র ১৬ বছর বয়সে কলকাতা মোহামেডানে খেলতে ওদাফের ভারতে আসা। মাঝে এক মৌসুমে মুক্তিযোদ্ধার হয়ে বাংলাদেশে খেলে যাওয়া ২৬ বছর বয়সী স্ট্রাইকার আবার থিতু হয়েছেন ভারতে। দীর্ঘদিনের ভালো লাগার সঙ্গে দুর্দান্ত ফর্ম যোগ হয়ে ওদাফের চোখে এখন ভারতীয় দলে খেলার স্বপ্ন। চার্চিল ব্রাদার্সের হয়ে ৯১ ম্যাচে করেছেন ৯৮ গোল। এরই পুরস্কার হিসেবে এ মৌসুমে রেকর্ড এক কোটি ৭০ লাখ রুপিতে যোগ দিয়েছেন মোহনবাগানে। ওয়েবসাইট।এখানেও টেন্ডুলকার‘শাইনিং ইন্ডিয়া’ অনেক দিক দিয়েই ঝলক দিচ্ছে। অথচ এখনো কিন্তু সেই ভারতেই নারীরা পুরুষদের তুলনায় অনেক পিছিয়ে। বিশেষ করে, শিক্ষাক্ষেত্রে বঞ্চনার শিকার হয় ভারতের মেয়েরা। এটাই পোড়াচ্ছে শচীন টেন্ডুলকারকে। ভারতে নারী শিক্ষার দুর্দশা সম্পর্কে এই কিংবদন্তি ব্যাটসম্যানের বক্তব্য, ‘অবকাঠামোর অভাবে গ্রামের মেয়েরা স্কুলে যেতে পারছে না, এটা খুবই হতাশার।’ কন্যাশিশুর শিক্ষার প্রসারে ‘সাপোর্ট মাই স্কুল’ নামের একটি প্রচারণায় যোগ দিয়েছেন টেন্ডুলকার। সেটারই অনুষ্ঠানে এসে বলেছেন, আজ তাঁর ‘টেন্ডুলকার’ হয়ে ওঠার পেছনে তাঁর মা ও স্ত্রীর ভূমিকা ছিল কতটা। তাই তিনি চান, ভারতের প্রত্যেকটি মেয়েই যেন শিক্ষার সুবিধাটা পায়। ওয়েবসাইট।