অন্যকলাম
জবাব বটেইটের জবাব কীভাবে পাটকেল দিয়ে দিতে হয়, সেটা তো জানেনই; হোসে মরিনহো পাটকেলের জবাব পাথরেও দিতে জানেন। তাঁর সঙ্গে কথার লড়াইয়ে পেরে ওঠে সাধ্য কার? এই যেমন সেদিন পেপ গার্দিওলা বলেছিলেন, বার্সেলোনা নাকি এবার কোনো শিরোপার জন্য লড়াই করছে না, ‘শিরোপা এনে দেওয়ার প্রতিশ্রুতি দিইনি। কিছু না জিতলেও সমস্যা নেই।’ গার্দিওলা যখন এমন কথা বলছেন, তখন মরিনহো বললেন, ‘আমরা লড়াই করছি দ্বিতীয় বিভাগে যেন নেমে না যাই। ৪০ পয়েন্ট পেয়ে কোনোমতে পরেরবারও শীর্ষ লিগ খেলাই আমাদের লক্ষ্য!’ ওয়েবসাইট।ক্রিকেট মাঠেইদুই বছর জাতীয় দলের বাইরে। তাই বলে ইয়াসির আরাফাতের সময়টা মন্দ কাটছে না। পরশুই সারের হয়ে ইংল্যান্ডের ঘরোয়া ওয়ানডে শিরোপা জিতলেন। কাউন্টি দলটির হয়ে ষষ্ঠ মৌসুমে এটি তাঁর অষ্টম শিরোপা। মাঠের সঙ্গে সম্পর্কটা আরও বাড়িয়ে নিতে কাল ওভালেই বিয়েটা সেরে ফেললেন এই পাকিস্তানি ক্রিকেটার। ফাতিমা শেখের সঙ্গে মালাবদলের এই আয়োজনে সাবেক-বর্তমান অনেক ক্রিকেটার এসেছিলেন। ‘কোনো সন্দেহ নেই, এই সপ্তাহটা আমার জীবনের জন্য স্মরণীয়তম। জীবনে অনেক বড় উপলক্ষ এসেছে, যেমন পাকিস্তানের হয়ে অভিষেক। তবে বিয়েটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়’—লাজুক হেসে জানিয়েছেন আরাফাত। ওয়েবসাইট। দেশের জন্যখেলতে গিয়েছিলেন টেনিস। কিন্তু দেশে যখন ভয়াবহ বন্যা, সেই সময় শুধু টেনিস খেলোয়াড়ের পরিচয়ে আটকে থাকেননি আইসাম-উল হক। রজার ফেদেরার, নোভাক জোকোভিচ, ক্যারোলিন ওজনিয়াকি, আনা ইভানোভিচ, অ্যান্ডি মারেদের মতো তারকাদের কাছে গিয়ে অনুরোধ করেছেন পাকিস্তানের পাশে এসে দাঁড়াতে। ফেদেরাররাও সাড়া দিয়েছেন সঙ্গে সঙ্গে। সবাই নিজেদের কিছু না কিছু ক্রীড়া সরঞ্জাম দান করেছেন। এই ক্রীড়াসামগ্রীগুলো এবার নিলামে তুলবেন আইসাম। যাঁর সঙ্গে দ্বৈতে জুটি বেঁধে এত আলোচিত সেই ভারতীয় সঙ্গী রোহান বোপান্নার কাছেও কিছু সামগ্রী দান করার অনুরোধ জানিয়েছেন। অনুরোধ জানিয়েছেন রাফায়েল নাদালের কাছেও। এঁরাও কিছু না-কিছু দেবেন বলে নিশ্চয়তা দিয়েছেন। ওয়েবসাইট।