অন্যকলাম
টেন্ডুলকারের সময়অর্জুন ও সারা—শচীন টেন্ডুলকারের ছেলেমেয়ের পড়ালেখার খবর কী? অন্তত টেন্ডুলকারকে এই প্রশ্ন করবেন না। জুতসই উত্তর তিনি দিতে পারবেন না। টেন্ডুলকার নিজেই বলছেন, আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা সূচির কারণে সন্তানদের লেখাপড়ার পেছনে সময় দিতে পারেন না। ওটা পুরোপুরিই তাঁর স্ত্রী অঞ্জলির দায়িত্ব। তাই বলে অর্জুন-সারা যে বাবাকে শিক্ষকের ভূমিকায় কখনো পায় না তা-ও নয়। সময় পেলে টেন্ডুলকারও ছেলেমেয়েকে দু-এক ছত্র শেখান। তবে সেটা পাঠ্যবইয়ের কিছু নয়। খেলাধুলার মানুষ টেন্ডুলকার ছেলেকে দেন ক্রিকেটের টিপস, আর মেয়েকে টেনিসের। মানে টেন্ডুলকার ছেলেমেয়েকে শিক্ষা দেন, তবে খেলায়। ওয়েবসাইট।হায় স্কলারি!কোন ভূত যে পেয়ে বসেছিল তাঁকে! দেশের টানে লুই ফেলিপে স্কলারি কোচ হয়ে গিয়েছিলেন ব্রাজিলের ক্লাব পালমেইরাসে। সেটা ভুলে এখন পালিয়ে বাঁচতে চাইছেন! কাঁহাতক আর অপমান সহ্য করা যায়? পরশু ৯ জনের দল নিয়েও ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে অ্যাভাইয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তাঁর দল। পালমেইরাস সমর্থকেরা এই ড্র মেনে নিতে পারেনি। অপমানজনক আচরণ করেছে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো কোচের সঙ্গে। ব্রাজিলকে ছেড়ে পর্তুগাল ও চেলসির দায়িত্ব সামলানো কোচ নিজেকে আর সামলাতে পারেননি। জড়িয়ে পড়েন সমর্থকদের সঙ্গে বাগিবতণ্ডায়। স্কলারির ধারণা, কিছু মানুষ ক্লাবের ভেতরের লোকদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করে তাঁকে সরাতে চায়। রয়টার্স।আরও চাইরবার্তো মানচিনির অশেষ চাহিদা। ‘আরও চাই, আরও চাই’ সুরটা তাঁর থামছেই না। গত দেড় বছরে খেলোয়াড় কিনতে ২১০ মিলিয়ন পাউন্ড খরচ করেছেন ম্যানচেস্টার সিটির কোচ। ইতিমধ্যে ম্যান সিটি বিশ্বের সবচেয়ে খরুচে ক্লাব হিসেবে নাম কামিয়েছে। কিন্তু তাতেও মানচিনির মন ভরছে না। গত শনিবার ফুলহামের সঙ্গে ২-২ গোলের ড্রয়ের পর বলেছেন আরও খেলোয়াড় কিনবেন। ম্যাচ বিশ্লেষণ করে মানচিনি দেখেছেন, মাঝমাঠে কিছু সমস্যা থেকে গেছে। জেমস মিলনার আর নাইজেল ডি ইয়ং চোটের কারণে খেলতে পারেননি, তাই এই হাল! তাহলে উপায়? আরও মিডফিল্ডার কিনতে হবে। কে জানে এর পরও দলে আরও সমস্যা ধরা পড়বে না! এএফপি।