অন্যকলাম
ম্যারাডোনার আহ্বানকিউবা তাঁর কাছে ‘দ্বিতীয় মাতৃভূমি’। মৃত্যুদুয়ার থেকে এই কিউবাই তো ফিরিয়ে এনেছে তাঁকে। কৃতজ্ঞতার প্রতিদান ডিয়েগো ম্যারাডোনা নানাভাবেই দেন। এবার দিলেন ‘কিউবান ফাইভ’-এর মুক্তির আন্দোলনে সমর্থন জানিয়ে। ১৯৯৮ সাল থেকে কিউবার পাঁচ নাগরিক—জেরার্দো হার্নান্দেজ, র্যামন লাবানিনো, ফার্নান্দো গঞ্জালেস, আন্তোনিও গুয়েরেরো ও রেনে গঞ্জালেস যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী। গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল এঁদের। যদিও বিশ্বের অনেক মানবাধিকার সংস্থাই মনে করে, এরা নির্দোষ। এমনটা মনে করেন ম্যারাডোনাও। এই পাঁচজনকে মুক্তি দিয়ে কিউবা-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন দিকের উন্মোচন করার আহ্বান জানিয়ে বারাক ওবামাকে চিঠি লিখেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। ওয়েবসাইট।আগুনে ব্রেনোতিন বছর আগে বায়ার্ন মিউনিখে এসেছেন। কিন্তু দলে নিজের জায়গা পাকা করে নিতে পারেননি। উল্টো লম্বা সময় ধারে খেলেছেন নুরেমবার্গে। বলা যায়, ২১ বছর বয়সেই নিজের ক্যারিয়ার নিয়ে আগুনের সামনেই দাঁড়িয়ে আছেন ব্রেনো। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার কিন্তু সত্যি সত্যিই আগুনের মধ্যে পড়ে গিয়েছিলেন। পরশু আগুনে জ্বলে ছারখার হয়ে গেছে মিউনিখে তাঁর বাড়ি। ব্রেনো সেভাবে আহত না হলেও হাসপাতালে নেওয়া হয়েছিল তাঁকে। আগুনের কারণ অনুসন্ধান করছে পুলিশ। ধারণা করা হচ্ছে, এই অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ ১০ লাখ ইউরোও হতে পারে। রয়টার্স।এখন ব্যবসায়ীদুজনের দোস্তিটা অনেক পুরোনো। একসঙ্গে জাতীয় দলেও খেলেছেন বহুদিন। ইনজামাম-উল-হক আর সাঈদ আনোয়ার ‘জুটি’ বাঁধছেন আরেক জায়গায়। দুবাইয়ে হালাল মাংসের দোকান দিচ্ছেন এবার পাকিস্তানের এই দুই সাবেক তারকা। আগামীকাল দুবাইয়ে ‘মিট ওয়ান’ নামের সেই দোকানের দুটো শাখার উদ্বোধন করার কথা তাঁদের। একসময় যাঁদের স্কয়ার কাট কিংবা লেট কাট ছিল বিখ্যাত, এখন তাঁরাই সরবরাহ করবেন ‘টিক্কা কাট’, ‘করাচি কাট’, ‘বিরিয়ানি কাট’। করাচিতে মিট ওয়ান বেশ সুনাম কুড়িয়েছে। এক বছরের মাথায় প্রতিষ্ঠানটির নয়টি শাখা দিতে হয়েছে। দেখা যাক, দুবাইয়ে কেমন ব্যবসা হয়। ওয়েবসাইট।