অন্যকলাম
লেচকভের দুর্নীতিইয়র্দান লেচকভের নাম মনে আছে? ১৯৯৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানির বিদায় হয়েছিল তাঁর গোলেই। এর পর বুলগেরিয়ায় বীরের সম্মান পাওয়া লেচকভ পরে রাজনীতির ময়দানে নেমেছেন। বুলগেরিয়ার দক্ষিণের শহর স্লিভেনের মেয়র হয়েছেন। কিন্তু রাজনীতি করতে গিয়ে দুর্নীতির কাদায়ও পা ফেলেছেন। ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতির মতো দুর্নীতির অভিযোগে তিন বছরের সাজা হয়েছে তাঁর। অবশ্য এটি স্থগিত কারাদণ্ড। আদালতের এই রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন লেচকভ। ওয়েবসাইট।ঈর্ষাকাতর উডসজীবনের নদী কখনো থেমে থাকে না। টাইগার উডস আর এলিনের জীবনের দুটি পথ দুটি দিকে বেঁকে এগিয়ে গেছে সামনে। শোনা যাচ্ছে, উডসের কারণে যে হূদয় ক্ষতবিক্ষত হয়েছিল, তা সারিয়ে নিতে নতুন ভালোবাসার বীজ বুনেছেন এলিন। আবারও বিয়ে করার সিদ্ধান্তই নাকি নিয়েছেন। আর এলিনের এই বিয়ের খবরে বিচলিত হয়ে পড়েছেন গলফের পদস্খলিত কিংবদন্তি। ‘টাইগার সব সময় আশায় বসে আছে, একদিন না একদিন এলিন আবার ফিরে আসবে তাঁর কাছে। যদিও এর বাস্তব সম্ভাবনা সামান্যই’—উডসের ঈর্ষার কারণ ব্যাখ্যা করে বলেছেন এক ঘনিষ্ঠ বন্ধু। ওয়েবসাইট।কারণ ডেঙ্গুপ্রিমিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল লাহোরে। কিন্তু সেটি আর সেখানে হচ্ছে না। ভেন্যু বাতিল করে সরিয়ে নেওয়া হচ্ছে দক্ষিণাঞ্চলের করাচিতে। না, সন্ত্রাসী হামলা বা নিরাপত্তাবিষয়ক কোনো কারণে নয়। লাহোর থেকে ঘরোয়া টুর্নামেন্টটি সরিয়ে নেওয়ার কারণ, ডেঙ্গু! হ্যাঁ, ডেঙ্গু ভাইরাসই সন্ত্রাসকবলিত পাকিস্তানে এখন সন্ত্রাসীর ভূমিকায়। গত আগস্ট থেকে লাহোরে ডেঙ্গুর প্রকোপ শুরু। এ পর্যন্ত এতে প্রাণ হারিয়েছে জনা ত্রিশেক মানুষ। জেঁকে বসা এই ডেঙ্গু তো ক্রিকেটারদেরও ওপরও হামলা চালাতে পারে! তাই কোনো ঝুঁকি নিল না পাকিস্তান ক্রিকেট বোর্ড। বোর্ডের প্রধান পৃষ্ঠপোষক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির পরামর্শেই বদলানো হলো ভেন্যু। রয়টার্স।