অন্যকলাম
সীমা লঙ্ঘনদেশটা তো আর মগের মুল্লুক নয়, তারকাদের ছোটখাটো আইনভঙ্গ পুলিশ দেখেও না দেখার ভান করবে। নির্দিষ্ট গতিসীমার চেয়ে জোরে গাড়ি চালিয়ে তাই ফেঁসে গেলেন কার্লোস তেভেজ। গত বছর নভেম্বরে বার্মিংহামের বিপক্ষে ম্যাচের শেষে ম্যানচেস্টার শহরেই এই ‘সীমা লঙ্ঘন’ করেছেন ম্যান সিটি তারকা। ঘণ্টায় সর্বোচ্চ ৩০ মাইল গতিবেগের জায়গায় তাঁর বেন্টলি গাড়িটি চালিয়েছেন ৩৮ মাইল বেগে। অবশেষে সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় তেভেজকে জরিমানা করেছেন ওল্ডহাম ম্যাজিস্ট্রেট আদালত। সপ্তাহে আড়াই লাখ পাউন্ড আয় করা ফুটবলারটির জরিমানার পরিমাণ? মাত্র ৬০ পাউন্ড! এএফপি।উডসের শেষএকটা সময় প্রশ্নটা ছিল—কোথায় গিয়ে থামবেন টাইগার উডস? মনে হচ্ছিল, জ্যাক নিকলাসের ১৮টি মেজর শিরোপা জেতার বিশ্ব রেকর্ড ভেঙে দেওয়া সময়ের ব্যাপার মাত্র। কিন্তু গ্রেগ নরম্যানের ভবিষ্যদ্বাণী সত্যি হলে ১৪টি মেজরেই শেষ হয়ে যাবে উডসের ক্যারিয়ার। নরম্যান যে বলছেন, আর কখনোই কোনো মেজর জিতবেন না উডস। কেন জিতবেন না সেই ব্যাখ্যাও দিয়েছেন এই অস্ট্রেলিয়ান গলফার। নরম্যানের মতে, গলফের বাইরের হাজারটা জুট-ঝামেলা উডসের মনোযোগে ব্যাঘাত ঘটাচ্ছে। নিষ্কলুষ উডস আর কলঙ্কিত উডসের মধ্যে তাই অনেক পার্থক্য। কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর কোনো শিরোপা জিততে না-পারা উডস হয়তো নরম্যানের ভবিষ্যদ্বাণীই সত্যি প্রমাণ করবেন! ওয়েবসাইট।ম্যারাডোনার ধূম্রজালবেশি দিন বিতর্কমুক্ত থাকাটা বোধহয় ধাতে সয় না ডিয়েগো ম্যারাডোনার। আল ওয়াসলের কোচ হিসেবে কাজ করতে গিয়ে দুবাইয়েও একটা বিতর্ক তৈরি হলো। স্থানীয় একটা কফি শপে ম্যারাডোনা ওয়াটার পাইপে (এক ধরনের নেশা) দম দিচ্ছেন, এমন একটা ছবি ওয়েবসাইটের কল্যাণে ছড়িয়ে পড়ার পর সমালোচনা হচ্ছে। এমন আশঙ্কা করছেন কেউ কেউ, তবে কি আবারও নেশার জীবনে ফিরে গেলেন আর্জেন্টাইন কিংবদন্তি? এমনিতে তাঁর বিভিন্ন ট্যাটু আরব দেশটির সমর্থকদের জন্য কৌতূহলের। ম্যারাডোনা দুই হাতে কেন দুটো ঘড়ি পরেন—সেটাও মাথায় ঢুকছে না অনেকের। ওয়েবসাইট।