অন্যকলাম
জিয়া কোথায়?ক্রীড়া প্রতিবেদক বিচ ফুটবল ভালোই বিপাকে ফেলেছে বাফুফেকে। এই খেলা নিয়ে খেলোয়াড়-কর্মকর্তাদের কারও কোনো ধারণাই নেই। আগামী ৮-১৪ অক্টোবর শ্রীলঙ্কায় প্রথম দক্ষিণ এশিয়ান বিচ গেমস। কাল বাংলাদেশ দলের রিপোর্টিংয়ের আগে এই সফরের দলনেতা শওকত আলী খান বিচ ফুটবল নিয়ে নানা তথ্য দিচ্ছিলেন বই পড়ে। এরপর খোঁজ পড়ল ১৪ জনের দলে ডাক পাওয়া আবাহনী গোলরক্ষক জিয়ার। তিনি যে রিপোর্ট করেননি। ফোনও ধরেননি। খোদ বাফুফের কর্মকর্তা হাসানুজ্জামানের মনে প্রশ্ন, ‘ও আসলে কোথায়?’ নিজেই উত্তর খুঁজলেন, ‘সম্ভবত চিকি ৎসার জন্য ভারতে গেছে। আমরা এখন বদলি হিসেবে নেহালকে নিচ্ছি।’ বাফুফে জাতীয় দলের খেলোয়াড়দের তাহলে কোনো খোঁজই রাখে না!সমস্যা ভাষাপর্তুগাল থেকে ইংল্যান্ড। সেখান থেকে ইতালি হয়ে স্পেন। ইউরোপের প্রায় সব শীর্ষ লিগেই কাজ করেছেন। জার্মানিই বা বাদ থাকে কেন? হোসে মরিনহো কিন্তু জানালেন, জার্মানিতে যাওয়ার ইচ্ছা তাঁর নেই। না, জার্মান ফুটবলকে তিনি সমীহই করেন। কিন্তু সেখানকার ভাষা যে বড্ড খটোমটো। মাথামুণ্ডু কিছুই বোঝেন না। ‘আমি যেভাবে কাজ করি, তাতে ভাষাটা জানা খুবই গুরুত্বপূর্ণ। খেলোয়াড় আর সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ থাকাটা জরুরি। জার্মানিতে সেটা পারব না। তাই সেখানে কোচিং করানো আমার পরিকল্পনায় নেই’—বলেছেন রিয়াল কোচ। ওয়েবসাইট। রুনির রহস্যঅ্যালেক্স ফার্গুসনের খুব রাগ হতে পারে, অভিমান করতে পারেন কলিন ম্যাকলফলিন আর কাই রুনি। ওয়েইন রুনির সাম্প্রতিক দুর্দান্ত ফর্ম কার প্রেরণায়, এর উত্তরে যে এই তিনজনের কারও নামই বলেননি ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ স্ট্রাইকার। ইংলিশ প্রিমিয়ার লিগে ৫ ম্যাচে ৯ গোল, দুটি হ্যাটট্রিক—গত মৌসুমে নিজেকে হারিয়ে খোঁজা রুনি যে এভাবে ঘুরে দাঁড়ালেন, এর প্রেরণা তাহলে কে? ড্যানিয়েল জে! কে এই জে? রুনির মাথায় যিনি চুল রোপন করেছেন। রুনির চুলও ছেঁটে দেওয়ার ভার তাঁর ওপর। ‘জানি না এটা আসলে কী, তবে তার চুল কাটার জাদুকরি শক্তি আছে। যখনই সে আমাকে পরিচ্ছন্ন করে দেয়, আমি গোল পাই’—বলেছেন রুনি। ওয়েবসাইট।