অন্যকলাম
রেফারির জেলজেলে যেতে হলো ইকুয়েডরের বিতর্কিত রেফারি বায়রন মরেনোকে। সেই মরেনো, ২০০২ বিশ্বকাপে যিনি ফ্রান্সেসকো টট্টিকে বিতর্কিতভাবে লাল কার্ডই দেখাননি, ইতালির একটি গোলও বাতিল করেছিলেন। ম্যাচে জিতে যায় দক্ষিণ কোরিয়া (২-১)। রেফারিং কুকীর্তির কারণে ইকুয়েডরের ঘরোয়া ফুটবলেও তিনি নিষিদ্ধ হয়েছেন দুবার। ২০০৩ সালে অবসরের আগে একবার ১২ মিনিট অতিরিক্ত সময় খেলিয়ে নিষিদ্ধ হয়েছিলেন ২০ ম্যাচ। না, রেফারিংয়ের কারণে নয়, ৪১ বছর বয়সী মরেনো লাল দালানে গেছেন মাদক বহনের অপরাধে। গত বছর হেরোইনের প্যাকেট শরীরে গুঁজে ইকুয়েডর থেকে এক উড়ানে নিউইয়র্ক বিমানবন্দরে নামতেই গ্রেপ্তার হন। ‘লাল’ বাড়িতে তাঁকে থাকতে হবে ১০ বছর। রয়টার্স।তদন্তএই সেদিন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার ব্রেনোর মিউনিখের বাড়িটি। সামান্য আহত হয়ে ২১ বছর বয়সী এই ব্রাজিলিয়ানও ভর্তি হন হাসপাতালে। প্রশ্ন হচ্ছে, আগুন লাগিয়েছিল কে? মিউনিখ পুলিশের সন্দেহের তালিকায় ব্রেনো নিজেই। তাঁর বিরুদ্ধে তদন্তও শুরু করে দিয়েছে পুলিশ। তদন্তে নামা বিশেষজ্ঞরা নিশ্চিত, বিলাসবহুল বাড়িটির ওই অগ্নিকাণ্ড দৈব ঘটনা নয়। ঘটনার সময় ব্রেনোর স্ত্রী রেনাটা এবং তিন সন্তানের কেউই বাড়িতে ছিল না। ব্রেনো একাই ছিলেন। আগুনের সূত্রপাত আবার অতিথিকক্ষ থেকে। তাহলে কি ব্রেনো নিজেই দোষী? এএফপি।