অন্যকলাম
রূপই আসলপ্রতিভা নাকি সৌন্দর্য? মেয়েদের টেনিসে এই বিতর্ক বহুদিন ধরে চলে আসছে। এমনও বলা হয়, খেলা নয়, মেয়েদের টেনিস শেষ পর্যন্ত পরিণত হচ্ছে ‘শোকেসে’। সৌন্দর্যই এখানে বিবেচ্য। টেনিসে মাত্র তিনটি গ্র্যান্ড স্লাম জিতেও মারিয়া শারাপোভা তাই বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী মহিলা ক্রীড়াবিদ হয়ে যান। সম্প্রতি দ্য এজ-এর খবরেও উঠে এসেছে, মেয়েদের টেনিসে সৌন্দর্যকে বাড়তি গুরুত্ব দেওয়ার তথ্যটি। সাধারণত গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের খেলা রাখা হয় সেন্টার কোর্টে। কিন্তু গত উইম্বলডনে অবাছাই কিন্তু সুন্দরী খেলোয়াড়দের খেলা রাখা হয়েছিল সেন্টার কোর্টে। সুন্দরী হওয়ার এই সুবিধা পেয়েছেন জিসেলা দুলকো, সোরানা সির্সটি, মারিয়া কিরিলেঙ্কোরা। ওয়েবসাইট।নায়ক মের্টেনসক্রিস্টিয়ানো রোনালদো নাকি লিওনেল মেসি? এ সপ্তাহের তারকা কে? মেসি-রোনালদোর কথা ভুলে যান। নায়ক আসলে ড্রাইজ মের্টেনস! দুই মহাতারকাকে হটিয়ে সপ্তাহের নায়ক হওয়ার দাবি তুলছেন, কে এই মের্টেনস? কী করেছেন তিনি? হল্যান্ডের ক্লাব পিএসভি আইন্দহোফেনের এই ২৪ বছর বয়সী বেলজিয়ান উইঙ্গার করেছেন চার গোল। রোদাকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে পিএসভি। চারটি গোলই দুর্দান্ত। প্রথম গোলটি ছিল ২০ মিটার দূর থেকে নেওয়া ফ্রি-কিক থেকে। বাকিগুলোতেও কেরদানি দেখিয়েছেন বেশ। লিগে ৭ ম্যাচেই ১১ গোল হয়ে গেল তাঁর। ওয়েবসাইট।প্রশংসাযোগ্য লোকের প্রশংসা করার মধ্যে তোষামোদের কিছু নেই। মালিক হলেও যোগ্যতার প্রশংসা কেউ পেতেই পারেন। চেলসির রুশ মালিক রোমান আব্রামোভিচকে প্রাপ্য মর্যাদাই দিলেন ক্লাবটির চেয়ারম্যান ব্রুস বাক। তাঁর চোখে আব্রামোভিচ ফুটবলের রক্ষাকর্তা। জীবনে ফুটবলে কখনো লাথি মেরেছেন কি না, জানা যায়নি। তবে বিলিয়ন ডলার খরচা করে চেলসির মতো ক্লাবের মালিকানা কিনে আব্রামোভিচ প্রকাশ করেছেন তাঁর ফুটবল-প্রেম। তবে দুর্নামও আছে, বস্তা বস্তা টাকা ঢেলে চেলসির মালিক নাকি প্রকারান্তরে ফুটবলের ক্ষতিই করছেন। কিন্তু ব্রুস বাক বলছেন, চেলসির প্রতিটি ম্যাচ দেখা আব্রামোভিচের ফুটবলের প্রতি ভালোবাসা বেড়েছে বৈ কমেনি। ওয়েবসাইট।