অন্যকলাম
করাচিতে সানিয়াপাকিস্তানের বধূ, অথচ পাকিস্তানের বড় শহুরগুলোতেই তাঁর পা পড়েনি! সানিয়া মির্জাকে সেই সুযোগটা এনে দিল চোট। চোটের কারণে আপাতত কোর্টের বাইরে সানিয়া। এই অবসরে তাই ছুটে গেছেন স্বামী শোয়েব মালিকের কাছে। করাচিতে চলছে ফয়সাল ব্যাংক টি-টোয়েন্টি, শিয়ালকোট স্ট্যালিয়নসকে নেতৃত্ব দিচ্ছেন মালিক। করাচি বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয় ‘শোয়েনিয়া’ জুটিকে। এর আগেও একবার করাচিতে এসেছিলেন সানিয়া, তবে সেটা সেই ছেলেবেলায়, একটা জুনিয়র টেনিস টুর্নামেন্টে খেলতে। এবার করাচি আসার আগে নাকি ঘুরে এসেছেন লাহোরও। ভারতের হায়দরাবাদের মেয়ে এবার সত্যিই পাকিস্তানি বধূ হয়ে উঠছেন! ওয়েবসাইট।জুম্বা-রহস্যআজ এটা বলেন তো কাল আরেকটা—ওয়েইন রুনির মাথা খারাপ-টারাপ হয়ে গেল নাকি! এ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের রহস্য কী? কদিন আগে বলেছিলেন ড্যানিয়েল জে নামের এক ভদ্রলোকের কথা। রুনির কথা—জে তাঁর চুলের পরিচর্যা করলেই ভালো খেলতে পারেন। এবার দিলেন অন্য তথ্য। লাতিন নাচ জুম্বার কারণেই এমন পারফরম্যান্স তাঁর! নিজেকে চাঙা আর ফিট রাখার জন্য সপ্তাহে তিনবার জুম্বা নাচের অনুশীলন করেন রুনি। জে অথবা জুম্বা—কারণ যা-ই হোক, এ মৌসুমে স্বরূপে ফিরেছেন গত মৌসুমে নিজেকে হারিয়ে ফেলা ইংল্যান্ড স্ট্রাইকার। ইংলিশ প্রিমিয়ার লিগের ৫ ম্যাচে ৯ গোল—রুনি তো উড়বেনই, আর একটু উল্টোপাল্টাও বলতে পারেন! ওয়েবসাইট। রাজনীতির কোর্টেএকসময় র্যাঙ্কিংয়ের পাঁচে উঠেছিলেন। কিন্তু পেছনে হাঁটতে হাঁটতে এখন শীর্ষ শতকেই নেই। অসুস্থতার কারণে উইম্বলডনের পর থেকে কোর্টেই নামছেন না। চিন্তা নেই, ভাগ্য ভালো হলে আনা চাকভেতাজের টেনিস ক্যারিয়ারেই যতি পড়তে পারে! রাজনীতিতে নাম লিখিয়ে এই রুশ টেনিস-কন্যা যে নির্বাচনে দাঁড়িয়েছেন। নাম ঘোষণা হয়ে গেছে। রাশিয়ার সংসদের নিম্নকক্ষ ‘দুমা’র নির্বাচনে বিরোধী দল ‘রাইট কজ পার্টি’র ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৪ বছর বয়সী। জিতলে টেনিস ছেড়ে দেবেন কি না, নিশ্চিত নয়। তবে রাজনীতিক চাকভেতাজ ঠিক করে ফেলেছেন ভবিষ্যৎ লক্ষ্য। চাকভেতাজ মনোযোগ দেবেন নারী অধিকার এবং শিশুদের খেলাধুলায়। ওয়েবসাইট।