অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেজের ইচ্ছাতাঁকে তারকাখ্যাতি এনে দিয়েছে টেনিস। টেনিস থেকেই তাঁর আয়, জীবিকা। তবে টেনিস নয়, লিয়েন্ডার পেজ কাজ করতে চান ভারতের ফুটবলের সুদিন নিয়ে আসতে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) শুভেচ্ছাদূত হওয়ার ইচ্ছা প্রকাশ করে পেজ বলেছেন, ‘আমি ফুটবলের বড় সমর্থক। ছেলেবেলায়, নিজের কৈশোরে, তারুণ্যে প্রচুর ফুটবল খেলেছি। কাজেই ফুটবল ফেডারেশন যদি কাউকে দূত বানাতে চায়, আমি আমার ক্ষুদ্র পরিসরে সাহায্য করতে ইচ্ছুক।’ দ্বৈত ও মিশ্র দ্বৈত মিলে ১২টি গ্র্যান্ড স্লামজয়ী এই তারকার আশা পূরণও হতে পারে। এআইএফএফের সহসভাপতি সুব্রত দত্ত বলছেন, ‘এটা ভারতের ফুটবলের জন্য হবে দারুণ কিছু।’ ওয়েবসাইট।কারণ অবসাদজাতীয় দলে খেলা সবার জন্যই একটা আজন্ম আরাধ্য স্বপ্ন। আর সেখানে মারিও ফার্নান্দেস কিনা জাতীয় দলে খেলার সুযোগ স্রেফ পায়ে ঠেললেন! আজ আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটিতে খেলার কথা ছিল ব্রাজিলের এই তরুণ ডিফেন্ডারের। কিন্তু দল থেকে নিজেই নাম প্রত্যাহার করে নিয়েছেন। কারণ? মানসিকভাবে নাকি তিনি অবসাদগ্রস্ত! গত সোমবার তাই কোচের কাছে রিপোর্ট না করে উল্টো একটা বিবৃতি দিয়েছেন। মানসিকভাবে জাতীয় দলের হয়ে খেলার জন্য প্রস্তুত নন বলে জানিয়েছেন। গ্রেমিওর এই ২১ বছর বয়সীকে এই দফা ছাড় দিলেও ভবিষ্যতের ব্যাপারে সতর্ক হওয়ার পরামর্শও দিয়েছেন কোচ মানো মেনেজেস। ২০০৯ সালে গ্রেমিওতে নাম লেখানোর কদিন পর স্রেফ নিরুদ্দেশ হয়ে যাওয়ার ‘রেকর্ড’ও আছে ফার্নান্দেসের। ওয়েবসাইট।জুয়াড়ি বটে!চারটা ম্যাচের ওপর বাজি ধরেছিলেন। সব মিলে বাজি ধরতে খরচ হয়েছিল ১০০ পাউন্ড। সেই ১০০ পাউন্ড দিয়েই ররি লুইস নামের এক ব্রিটিশ ভদ্রলোক জিতে নিয়েছেন এক লাখ এক হাজার ২০০ পাউন্ড (প্রায় সোয়া এক কোটি টাকা)! এডিনবরার এই জুয়াড়ি যে চার দলের ওপর বাজি ধরেছিলেন, স্কটিশ কাপে সেই চারটি দলই কমপক্ষে ৪ গোলের ব্যবধানে জিতেছে। বাজিকর প্রতিষ্ঠান উইলিয়াম হিলের মুখপাত্র তাই মজা করেই বলেছেন, ‘এই জুয়াড়ির নিশ্চয়ই একটা ক্রিস্টাল বল (ভবিষ্যৎ দেখার স্বচ্ছ বল) আছে। চারটি দল কমপক্ষে চার গোলে জিতবে, এমন একটা বাজি ধরাই তো অসাধারণ ব্যাপার।’ বিবিসি।