অন্যকলাম
নতুন জীবনখেলোয়াড়ি জীবনই শেষ হলো না রবার্তো কার্লোসের, এরই মধ্যে তিনি কোচ। হ্যাঁ, সাবেক ব্রাজিলিয়ান লেফটব্যাক এখন রুশ ক্লাব আনঝি মাখাচকালার ‘কোচ’! যে ক্লাব রেকর্ড পারিশ্রমিকে এবার ইন্টার মিলান থেকে ভাগিয়ে নিয়ে গেছে স্যামুয়েল ইতোকে! গত সোমবার তেরেক গ্রোজনির সঙ্গে ২-২ গোলে ড্র করে আনঝি ১৬ দলের রুশ লিগে সাত নম্বরে নেমে গেছে। এই ‘বাজে পারফরম্যান্সে’র কারণেই কোচ গাদঝি গাদঝিয়েভ বরখাস্ত হয়েছেন গতকাল। এরপরই ক্লাব জানিয়েছে, যত দিন না নতুন কোচ নিয়োগ পাচ্ছেন, গাদঝির সহকারী আন্দ্রেই গর্দেয়েভের সঙ্গে যৌথভাবে কোচের দায়িত্বে থাকবেন কার্লোস। এতে কী বার্তা পেলেন ৩৮ বছর বয়সী ব্রাজিলিয়ান? ওয়েবসাইট।শাস্তি বটেআসল ঘটনা যা-ই হোক, স্রোত এখন কার্লোস তেভেজের বিরুদ্ধে। সাবেক ফুটবলার-কোচ আর বিশেষজ্ঞরা বেজায় চটেছেন তাঁর ওপর। কেউ বলছেন ওকে ক্লাব থেকে লাথি মেরে বের করে দেওয়া উচিত, কেউ বলছেন ওকে মিউনিখেই রেখে আসা উচিত ছিল। কারও মতে ওকে মিউনিখ থেকেই দেশের বিমানে উঠিয়ে দেওয়া উচিত ছিল। তবে সবচেয়ে অভিনব শাস্তির পরামর্শ দিয়েছেন টেরি ভেনাবলস। সাবেক ইংলিশ মিডফিল্ডার ও কোচের পরামর্শ, তেভেজকে সিটিতেই রেখে দেওয়া হোক! এমনিতেই সিটিতে থাকতে চাইছিলেন না, এখন তো আরও চাইবেন না। কাজেই সিটিতে রেখে দেওয়াই হবে তেভেজের জন্য কঠিনতম শাস্তি! ওয়েবসাইট।বুদ্ধিজীবী বুট!স্মার্ট, বুদ্ধিজীবী—শব্দগুলো মানুষের সঙ্গেই যায়। জড় পদার্থের বুদ্ধি আসবে কোত্থেকে! কিন্তু যদি শোনেন বুদ্ধিজীবী বুট বেরিয়েছে বাজারে, তাহলে কী বলবেন? বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি। অ্যাডিডাস বাজারে নিয়ে এসেছে স্মার্ট বা বুদ্ধিজীবী বুট। এরই মধ্যে এই বুট পরে খেলেছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, ঢাকায় নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে। কিন্তু অ্যাডিডাসের এই বুটটাকে স্মার্ট বা বুদ্ধিজীবী কেন বলা হচ্ছে? এই বুটে আছে বিশেষ এক স্পিড সেল চিপ, যেটা নির্দিষ্ট খেলোয়াড়ের গতি, দৌড়ানো দূরত্ব, সর্বোচ্চ গতিসহ আরও অনেক তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করবে। একসঙ্গে এত কাজ—দামটাও তাই বেশি। কত? ২৪৫ পাউন্ড অর্থাৎ ২৮৯১০ টাকা! ওয়েবসাইট।