অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় লুকাসবড় হতে কে না চায়? কিন্তু লুকাস ওকাম্পাসের মতো ভাগ্য কজনের হয়? ছোটখাটো গড়ন, ওজন ছিল অস্বাভাবিক রকমের কম। বুয়েনস এইরেসের কুইলেমেসে জন্ম নেওয়া রিভারপ্লেটের মিডফিল্ডারকে পাড়া-প্রতিবেশীরা ডাকত লুকুইটাস (ছোট্ট লুকাস) বলে। তারা কি কখনো ভেবেছিল, ছোট্ট লুকাস ১৭ বছর বয়সেই এত্ত বড় হয়ে যাবে? ৬ ফুট ২ ইঞ্চি লম্বা, ৮২ কেজি ওজন এখন তাঁর! লুকাস ‘বড়’ হয়ে উঠছেন খেলোয়াড় হিসেবেও। রিভারপ্লেটের মূল দলে জায়গা পেয়েছেন। ৭ ম্যাচে করেছেন ২ গোল। লুকাস হতে চান ক্রিস্টিয়ানো রোনালদোর মতো বড়। শারীরিক গঠন আর খেলার স্টাইলে মিল থাকায় এখনই তাঁকে রিভারপ্লেটের রোনালদো বলে ডাকেন সমর্থকেরা। ওয়েবসাইট।অন্য ম্যারাডোনাডক্টর জেকিল আর মিস্টার হাইড। ডিয়েগো ম্যারাডোনার মধ্যে আছে এমন দ্বৈত সত্তার উপস্থিতি। কদিন আগে সামান্য কারণে এক সমর্থকের হাতে লাথি কষেছেন। সেই ম্যারাডোনা এবার ছুটছেন শোক জানাতে থেয়াব আওয়ানার পরিবারের কাছে। লেবাননের বিপক্ষে ব্যাকহিলে পেনাল্টি গোল করে হইচই ফেলে দেওয়া ২১ বছর বয়সী ফুটবলার কদিন আগে মারা গেছেন। সড়ক দুর্ঘটনায় নিহত আরব আমিরাতের এই ফুটবলারের পরিবারকে সমবেদনা জানিয়েছেন আল ওয়াসলের কোচ। আওয়ানার আত্মার শান্তি কামনা করে প্রার্থনাও করেছেন। ‘ফুটবলে গোল আর পরিসংখ্যানই শেষ কথা নয়, ভালোবাসা আর সহমর্মিতা অনেক বেশি গুরুত্বপূর্ণ’—এক বিবৃতিতে জানিয়েছেন ম্যারাডোনা। ওয়েবসাইট।পাপের বোঝাসেলিম মালিক আবার ফিরতে চেয়েছিলেন। কিন্তু ফেরা হলো না। কেন হলো না সেই উত্তরের আগে এই প্রশ্নটা করা উচিত, এই বয়সে আবার ক্রিকেট মাঠে কেন ফিরতে চেয়েছিলেন? না, প্রতিদ্বন্দ্বিতামূলক কোনো ম্যাচে নয়; ৪৮ বছর বয়সী পাকিস্তানের বুড়োদের একটা দলের হয়ে যেতে চেয়েছিলেন শ্রীলঙ্কা সফরে। সেখানে এই দলটা চারটি এক দিনের ম্যাচ খেলবে। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাদ দিতে বাধ্য হলো পাকিস্তান ভেটেরানস ক্রিকেট অ্যাসোসিয়েশন (পিভিসিএ)। কারণ? ম্যাচ পাতানো কেলেঙ্কারির পাপ যে এখনো ধুয়ে যায়নি! এএফপি।