অন্যকলাম
শোয়েনিয়ার উদ্যোগশোয়েনিয়া জুটির বেশ কদর পাকিস্তানে। শোয়েব মালিক আর তাঁর ভারতীয় বধূ সানিয়া মির্জা তাঁদের এই তারকাখ্যাতিই ব্যবহার করতে চান দেশের কাজে। সম্প্রতি পাকিস্তানের একটি অংশ ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে। কয়েক শ মানুষ মারা গেছে, ঘরছাড়া হয়েছে কয়েক লাখ। দুর্গত মানুষের জন্য তহবিল গড়ে তুলতে চান তাঁরা। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির সঙ্গে দেখা করে নিজেদের ইচ্ছা ও পরিকল্পনার কথা জানিয়েছেন। দেশ ও দেশের বাইরে বেশ কিছু অনুষ্ঠানের মাধ্যমে সংগ্রহ করা হবে এই তহবিল। এএফপি।আরেক টাইসনযুক্তরাষ্ট্রে দিব্যি আছেন মাইক টাইসন। কিন্তু জার্মানিতে আবির্ভূত আরেক মাইক টাইসন। তাও ফুটবলে। ‘নতুন পেলে’, ‘নতুন ম্যারাডোনা’, ‘নতুন মেসি’র পর ‘নতুন মাইক টাইসন’! না, টাইসনের জীবদ্দশায় আরেকজন টাইসন আসেননি। এক কোচ মুগ্ধ হয়ে তাঁর শিষ্যকে এই নাম দিয়েছেন। জার্মান স্ট্রাইকার লুকাস পোডলস্কি তাঁর ক্লাব কোলনের কোচ সোলবাকেনের চোখে ‘ফুটবলের মাইক টাইসন’। উচ্চতা ১৮২ সেমি, ওজন ১৮৩ কেজি। কঠোর পরিশ্রমী। বিতর্কিত কর্মকাণ্ড নয়, কোচ পোডলস্কির শারীরিক গঠনের দিকেই ইঙ্গিত করেছেন। বক্সার টাইসনের সঙ্গে তুলনা কোন ফুটবলার চায়? কিন্তু কোচ তুলনা টেনেছেন বলে পোডলস্কির কী করার আছে! ওয়েবসাইট।রাজনীতির হার্ডলসরাজনীতির সঙ্গে হার্ডলস খেলাটার অনেক মিল আছে। রাজনীতির ট্র্যাকেও একটু পর পর নানা হার্ডলস পেরিয়ে যেতে হয়। কাজটা ভালো জানেন বলেএবার রাজনীতিতেই নেমে গেলেন হার্ডলার লিউ শিয়াং। সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন ও বিশ্ব রেকর্ডধারী লিউ যোগ দিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টিতে। কমিউনিস্ট ইয়ুথ লিগের সাংহাই স্পোর্টস ব্যুরো কমিটির ডেপুটি সেক্রেটারির দায়িত্ব নিয়েছেন লিউ। ভবিষ্যৎ নেতারা উঠে আসেন এই ইয়ুথ লিগ থেকেই। ফলে লিউকেও একদিন জাতীয় নেতা হিসেবে দেখার আশা করতেই পারেন। অবশ্য রাজনীতির পাশাপাশি খেলাধুলাও চালিয়ে যাবেন এই ২৮ বছর বয়সী। এএফপি।