অন্যকলাম
দন্তএক চড়ে সবগুলো দাঁত ফেলে দেওয়ার হুমকি-ধমকি অনেকেই দেন। সবাই পারে না। তবে এক শটে চারটা দাঁত ফেলে দেওয়ার ‘কৃতিত্ব’ আছে বাংলাদেশের নাসির হোসেনের। গত আগস্টে বুলাওয়েতে নাসিরের শট ফলোথ্রুতে আটকাতে গিয়ে চারটা দাঁত হারান কিগান মেথ। ১৮টি সেলাই পড়ে। ওই ইনজুরির পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ মিস করেছেন। তবে জিম্বাবুয়ের এই ক্রিকেটার আবারও ফিরেছেন। অবশ্য ঘরোয়া ক্রিকেটে। ফিরেই ৩৭ বলে ৪৩ রানের ইনিংস খেলেছেন মাতাবেলেল্যান্ড টাস্কার্সের হয়ে। বলেছেন, ‘দাঁত নেই তো কী হয়েছে, এটা সমস্যা নয়।’ ওয়েবসাইট।বোধোদয়মনের জোর দিয়ে বয়স চেপে রাখা যায় না। ডেভিড বেকহামও এ ক্ষেত্রে অপারগ। এত দিনে ইংল্যারন্ডের সাবেক অধিনায়ক ঠিকই বুঝতে পারছেন, আসলেই তাঁর বয়স হয়ে গেছে। ‘আমার মনে হয়, ওর বয়সটা একটু বেশি’—এই যুক্তিতে বেকহামকে জাতীয় দল থেকে সরিয়ে দিয়েছেন কোচ ফ্যাবিও ক্যাপেলো। ৩৬ বছর বয়সী চিরনবীন বেকহাম তখন প্রচণ্ড আত্মবিশ্বাসী থাকলেও এখন নিজের বয়সটা অনুভব করতে শুরু করেছেন। ঘুম থেকে ওঠার সময়ও বুঝতে পারেন সেটা, ‘১০ বছর আগে যেমন অনুভব করতাম, আমি অবশ্যই তার চেয়ে অন্য রকম অনুভব করি। অনুশীলনে অ্যাকিলিসটা গরম হতে সময় নেয়।’ মেয়ে হার্পার সেভেন-এর জন্মের পরই বয়সটা বেড়ে গেল বেকহামের! ওয়েবসাইট।হায় লি!গত ফ্রেঞ্চ ওপেনের পর থেকেই তিনি কোটি কোটি চীনার স্বপ্নের রানি। কারও কারও আদর্শ, রোল মডেল। প্রথম চীনা হিসেবেই শুধু নয়, লি না যে প্রথম এশীয় হিসেবেই জিতেছেন গ্র্যান্ড স্লাম একক। ফ্রেঞ্চ ওপেনের সেই কীর্তির পর গতকাল প্রথম খেলেছেন দেশের মাটিতে, চায়না ওপেনে। গ্যালারি উপচানো দর্শক এসেছিল তাঁর খেলা দেখতে। সেই লি না সবাইকে হতাশ করে দিয়ে বাদ পড়েছেন প্রথম রাউন্ডেই! হেরেছেন র্যাঙ্কিংয়ের ৫৮ নম্বরে থাকা অখ্যাত মনিকা নিকুলেস্কুর কাছে। প্রথম সেটে তবুও ৬-৪-এর লড়াই হয়েছিল, দ্বিতীয় সেটে মেয়েদের র্যাঙ্কিংয়ের পাঁচ নম্বর তারকা রোমানিয়ান তরুণীর কাছে হেরেছেন ৬-০-তে! রয়টার্স।