অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাক্ষী ক্লার্কএখন তাঁরা হবু স্বামী-স্ত্রী। আংটিবদলের পর বাগদত্তা লিজ হার্লিকে নিয়ে শেন ওয়ার্নের কাটছে আনন্দঘন সময়। ওয়ার্নের বন্ধু অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক মাইকেল ক্লার্ক শুনিয়েছেন ওয়ার্ন-হার্লি জুটির সুখের গল্প। ‘আমরা কথা বলেছি...কথা বলার সময় ওকে খুব খুশি দেখাচ্ছিল’—ক্লার্ককে উদ্ধৃত করে লিখেছে দ্য ডেইলি মেইল। কথা হলেও অবশ্য পুরোনো জুটিকে নতুন রূপে এখনো সামনাসামনি দেখার সৌভাগ্য হয়নি দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতি নিয়ে অস্ট্রেলিয়ায় ব্যস্ত সময় কাটানো ক্লার্ক। তবে আশা, শিগগিরই পাকড়াও করে ফেলবেন, ‘আমরা আশাবাদী শিগগিরই ধরে ফেলব। কিন্তু ও নতুন বাগদত্তাকে নিয়ে লন্ডনে জমিয়ে সময় কাটাচ্ছে।’ ওয়েবসাইট।সংসদে ফুটবলরাজনৈতিক আলোচনার সঙ্গে সামনে পোল্যান্ডের সংসদ উত্তপ্ত হতে পারে ফুটবল উত্তেজনায়ও! পোল্যান্ডের সাধারণ নির্বাচনে যে প্রার্থী হয়েছেন আন্দ্রজেজ ববওয়াস্কি। ফুটবল, সাইক্লিং, বাস্কেটবল, রাগবি...নানা খেলা খেললেও তাঁর সুখ্যাতি ‘দর্শক’ হিসেবে। নয়টি বিশ্বকাপ, পাঁচটি ইউরোসহ পোল্যান্ডের ২২৫টি ম্যাচ দেখেছেন মাঠে বসে! নামই হয়ে গেছে ‘কিং অব ফ্যানস’। নির্বাচন করছেন প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের দলের সঙ্গে জোট বেঁধে। ৯ অক্টোবরের নির্বাচন সামনে রেখে কাজও করছেন। ভোটপ্রত্যাশী রাজনীতিবিদের মতোই জনতার সঙ্গে হাত মেলানো, ভোটারদের মন জয় করতে ছোট্ট শিশুদের কোলে নিয়ে আদর করা—বাদ পড়ছে না কিছুই! এএফপি।শ্বেতহস্তীখবরটা শুনে লিভারপুল মালিকদের বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভূত হওয়ার কথা। কোন খবর? ইংলিশ প্রিমিয়ার লিগে একেকটি পয়েন্টের পেছনে লিভারপুলের খরচ হয়েছে ৭৫ লাখ পাউন্ড (প্রায় ৮৭ কোটি ৫০ লাখ টাকা)! গত অক্টোবর থেকে মৌসুমের শেষ পর্যন্ত যতগুলো পয়েন্ট লিভারপুল পেয়েছে সেটিকে ভাগ করা হয়েছে ওই সময় তাদের মোট ব্যয় দিয়ে। আর তাতেই পেরিয়ে এসেছে, একেকটি পয়েন্টের পেছনে ইংলিশ ক্লাবটির খরচের এই হিসাব। ফুটবল সাময়িকী ফোরফোরটু পয়েন্টপ্রতি সর্বোচ্চ ব্যয়ের যে তালিকা দিয়েছে, তাতে শীর্ষে আছে ‘অলরেড’রা। রয়টার্স।