অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নায়ক নেইতাসমান সাগরে অগণন ঢেউ আছড়ে পড়েছে সময়ের হাত ধরে। কিন্তু অস্ট্রেলিয়ার ক্রিকেটে তারকার সংকট সেভাবে আসেনি। যেমনটা এসেছে এই সময়ে। ‘নায়ক-সংকটে’ ভুগছে অস্ট্রেলিয়া। আর এ কথা স্বীকার করেছেন খোদ সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার ডিন জোন্স। অস্ট্রেলিয়ার এই সময়ে ক্রীড়াঙ্গনের পাঁচ ‘হিরো’র নাম উল্লেখ করেছেন: সামান্থা স্টোসুর, স্যালি পিয়ার্সন, গ্যালি অ্যালবার্ট, ক্রিস জুড ও ক্যাডেল এভান্স। ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার জন্য দুঃখজনক হলো এখন আমাদের কোনো ক্রিকেট হিরো নেই যাঁদের কথা ভাবতে পারে সাধারণ মানুষ’—তাঁর করা তালিকায় যে ক্রিকেটার নেই, তা ভেবে জোন্সই যেন দুঃখ পেয়েছেন সবচেয়ে বেশি। ওয়েবসাইট। অতৃপ্তির জয়জয়ে তৃপ্ত নয় ব্রাজিল! পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর সর্বাধিক সময় যারা ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকে (এখন অবশ্য সাতে), সেই তারাই কি না ৫৭ নম্বর কোস্টারিকার বিপক্ষে জিতল মাত্র এক গোলে! সেই জয়টিও যদি ভালো খেলে হতো, কথা ছিল। কিন্তু মানো মেনেজেসের দল জিতেছে কষ্টেসৃষ্টে। বাজে পারফরম্যান্সের জন্য ব্রাজিলে মেনেজেসের দল তুলাধোনা হচ্ছে। দেশে ফিরে ‘অভ্যর্থনা’ পেয়েছে একরাশ সমালোচনা। গণমাধ্যমই এতে এগিয়ে। ‘ঘুমকাতুরে ব্রাজিল হারাল কোস্টারিকাকে’ শিরোনামে ও গ্লোবো লিখেছে, ‘বৃষ্টিতে এক ঘণ্টা সাধারণ ফুটবলের পর বাজে খেলেই ব্রাজিল কোস্টারিকাকে ১-০ হারাল নেইমারের গোলে।’ ক্রীড়া দৈনিক ল্যান্স-এর শিরোনামটা অন্য রকম, ‘পরিকল্পনাহীন, কোনো কিছু ছাড়া খুবই আনন্দদায়ক।’ ওয়েবসাইট।ব্যস্ত ল্যাম্পার্ডমাঠের বাইরেও ব্যস্ত সময় কাটছে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের। সামনেই বিয়ে, সুতরাং বুঝতেই পারছেন কত কাজ! হ্যাঁ, চেলসি মিডফিল্ডার বিয়ে করতে যাচ্ছেন আবার। সাবেক বাগদত্তা স্প্যানিশ মডেল ইলেনা রিভাসের সঙ্গে সম্পর্ক চুকে গেছে ২০০৮ সালেই। দুই সন্তান লুনা ও ইসলার মা রিভাস সম্পর্ক শেষ করে মোটা অঙ্কের টাকাই পেয়েছেন। অপেক্ষায় না থেকে পরের বছরই টেলিভিশন উপস্থাপিকা ক্রিস্টিন ব্লেকলিকে মন দিয়েছেন এই মিডফিল্ডার। মাস চারেক আগে আংটিবদলের পর নিয়েছেন বিয়ের সিদ্ধান্ত। তবে কবে, সেটা জানা যায়নি। ল্যাম্পার্ডের এক বন্ধু জানিয়েছেন, ‘এটা ফুটবল মৌসুমে হবে না। কারণ, ক্রিস্টিন ডায়েরির জন্য কিছু একটা পেতে চাইবে।’ ওয়েবসাইট।