অন্যকলাম
কুর্নিকোভার চাওয়াবিয়ের গুঞ্জনটা শেষ পর্যন্ত উড়িয়েই দিলেন আনা কুর্নিকোভা। রাশিয়ান টেনিস সুন্দরী বললেন, জীবনের ডায়েরিতে আরেকবার ‘বিয়ে’ শব্দটা খুব শিগগির লেখার ইচ্ছে তাঁর নেই। তবে হ্যাঁ, একটা সন্তানের ইচ্ছে তাঁর খুব। স্প্যানিশ-আমেরিকান পপসংগীতশিল্পী এনরিক ইগলেসিয়াসের সঙ্গে কুর্নিকোভার প্রেম এক দশকের। ধারণা ছিল, এবার হয়তো বিয়ে করবেন। কিন্তু কুর্নির কথা, ‘বিয়েটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি আমাদের সম্পর্ক নিয়ে খুশি—এটাই যথেষ্ট।’ সারগেই ফেদোরোভের সঙ্গে প্রথম বিয়েটা মাত্র কয়েক মাসের মধ্যে ভেঙে যাওয়াতেই বুঝি কুর্নিকোভার বিয়ে নিয়ে এই অনীহা! তবে কুর্নিকোভার সন্তান চাই-ই, ‘অবশ্যই একটা বাচ্চা চাই আমার, সেটা আমার নিজেরও হতে পারে কিংবা দত্তক।’ ওয়েবসাইট।মানচিনি গ্রেপ্তারকী বলে, মানচিনি গ্রেপ্তার! তা-ও আবার যৌন নির্যাতনের দায়ে!! এমনও খবর পাওয়া যাচ্ছে, সাড়ে তিন বছরের জেলও হতে পারে তাঁর! দাঁড়ান দাঁড়ান, এই মানচিনি ম্যানচেস্টার সিটির ইতালিয়ান কোচ রবার্তো মানচিনি নন; ইনি ব্রাজিলিয়ান ফুটবলার। গত ডিসেম্বরে সতীর্থদের জন্য একটা পার্টি দিয়েছিলেন রোনালদিনহো। সেই পার্টিতেই মানচিনির হাতে ব্রাজিলীয় এক তরুণী যৌন নির্যাতনের শিকার হন বলে অভিযোগ। রোমা, ইন্টার মিলান, এসি মিলানের হয়ে খেলা এই উইঙ্গার অবশ্য নিজেকে নিষ্পাপ দাবি করেছেন। তবে আদালতে প্রমাণ উত্থাপন করে ওই তরুণীর আইনজীবী প্রার্থনা করেছেন কঠোর শাস্তি। রায় মিলবে ২৮ নভেম্বর। এএফপি।ম্যারাডোনার উপলব্ধিডিয়েগো ম্যারাডোনার চাওয়া পূরণ হচ্ছে না। হবে কী করে। দামটা যে বড্ড বেশি! না, দামি কোনো গাড়ি বা মোবাইল ফোন নয়; ম্যারাডোনা কিনতে চেয়েছিলেন কার্লোস তেভেজকে। মিউনিখ-কাণ্ডে বেশ ফ্যাসাদে পড়েছেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার। প্রিয় শিষ্যের এমন দুর্দিনে এগিয়ে আসতে চেয়েছিলেন ম্যারাডোনা। তেভেজকে নিতে চেয়েছিলেন দুবাইয়ের ক্লাব আল ওয়াসলে। কিন্তু এ নিয়ে আর না এগোনোই ভালো ম্যারাডোনার। ‘তেভেজের দাম বড্ড বেশি। ওকে কিনতে অনেক টাকা দরকার। এই মুহূর্তে আমাদের হাতে যা আছে, তা দিয়ে তেভেজের দামের মাত্র ৫ শতাংশ আমরা দিতে পারব’—বলেছেন আল ওয়াসল কোচ। ওয়েবসাইট।