অন্যকলাম
হেনিন মঞ্চেতাঁর জীবনের গল্প নাটকের মতোই। ২০০৪ সালে দুরারোগ্য ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে গিয়েছিলেন মৃত্যুর মুখে। সে সময় টুথব্রাশটাই ঠিকমতো ধরতে পারতেন না। এতটাই প্রাণহীন হয়ে পড়েছিলেন। তখনকার স্বামী পিয়েরে ভেস হার্ডিনের শুশ্রূষায় সেরে ওঠেন। অথচ এই স্বামীর সঙ্গেও একসময় ছাড়াছাড়ি হয়ে যায়। জাস্টিন হেনিনের জীবনের মতোই টেনিস কোর্টেও আছে উত্থান-পতনের গল্প। এবার বেলজিয়ামের এই সাবেক এক নম্বর তারকার জীবন সত্যি সত্যিই উঠে আসছে মিউজিকাল নাট্যে। নাটকের নৃত্যপরিচালক ইয়োলে মোরানে জানিয়েছেন, মূলত শিশুরাই পারফর্ম করবে এই অনুষ্ঠানে। আগামী বছর হেনিনের একাডেমিতে প্রথম মঞ্চস্থ হবে নাটকটি। এএফপি। ব্র্যাকেনের মামলাবেশ ভালোই খেলছিলেন। একসময় হয়ে উঠেছিলেন অস্ট্রেলিয়ার পেস আক্রমণের অন্যতম ভরসা। কিন্তু ইনজুরি আর পড়তি ফর্মে হারিয়ে গেছেন নাথান ব্র্যাকেন। ৩৪ বছর বয়সী এই বাঁহাতি পেসার মনে করেন, ফর্ম নয়, মূল কারণ ছিল ইনজুরি। বিশেষ করে হাঁটুর ইনজুরি। আর এই ইনজুরির জন্য এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বিরুদ্ধে মামলাই ঠুকে দিলেন! ব্র্যাকেনের যুক্তি, এই হাঁটুর ইনজুরির কারণে এখন ক্রিকেটের বাইরেও কিছু করতে পারছেন না। এ কারণে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ চান তিনি। অস্ট্রেলিয়ার হয়েই খেলতে গিয়ে যখন এই চোট, ক্ষতিপূরণ তো সিএকেই দিতে হবে। ওয়েবসাইট।বেকহামের ইচ্ছাডেভিড বেকহামের একটা স্বপ্ন আছে। কী স্বপ্ন? একদিন ফিরবেন আপন ঘরে। না, স্ত্রী ভিক্টোরিয়াকে নিয়ে নিজের বাড়িতেই থাকেন। এই ঘর তাঁর পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এই বয়সে তো আর খেলোয়াড় হিসেবে ফার্গুসনের ছায়াতলে আশ্রয়ের কথা ভাবা যায় না! ৩৬ বছর বয়সী বেকহামও তাই আঁকছেন ভবিষ্যৎ-স্বপ্ন, একদিন হাতে নেবেন ম্যানইউর ক্রীড়া পরিচালকের দায়িত্ব। ‘এই কাজটা করতে আমার ভালোই লাগবে’—বলেছেন বেকহাম। জিনেদিন জিদান হয়েছেন রিয়াল মাদ্রিদের ক্রীড়া পরিচালক। রিয়ালে একসময় বেকহাম ছিলেন জিদানের সতীর্থ, ছিলেন ভালো বন্ধু। তবে কি বন্ধু জিদানকে দেখেই অনুপ্রাণিত হচ্ছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক? ওয়েবসাইট।