অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি লেখকওপেপে মেলের কোচ পরিচয়টা ভুলে যাওয়ার উপায় থাকছে না। আজই যে তাঁর দল রিয়াল বেটিস মুখোমুখি রিয়াল মাদ্রিদের মতো বড় দলের। কিন্তু তার পরও এই কোচ খানিকক্ষণের জন্য তাঁর ফুটবলের পরিচয় ভুলিয়ে দিয়ে হাজির নতুন রূপে। যেখানে তাঁর পরিচয় চমকে দেওয়ার মতো—মেল যে লেখকও! অবসরে রহস্য উপন্যাস লেখেন ৪৮ বছর বয়সী। চার-পাঁচ বছরের পরিশ্রমে তাঁর লেখা দ্য লায়ার উপন্যাসটির মোড়ক উন্মোচন হলো বৃহস্পতিবার। মেল বলেছেন, ‘লেখালেখিই আমাকে বিশ্রাম দেয়। পাতার পর পাতা লেখার ফাঁকেই ভাবি, কীভাবে আটকানো যায় রোনালদোকে।’ রয়টার্স।ওবামাকে চিঠিক্লদিও সাবাতিনি স্রেফ স্বপ্ন দেখেই ক্ষান্ত হওয়ার লোক নন। স্বপ্নটা পূরণ করতে ইতালির বোলোনিয়ার প্রেসিডেন্ট সরাসরি চিঠি লিখেছেন খোদ বারাক ওবামার কাছে। ইতালির এই শহরে বাস্কেটবল খুবই জনপ্রিয়। বোলোনিয়ার একটি বাস্কেটবল দলও আছে, টিম ভার্চুস প্যালাকানেস্ত্রো। সাবাতিনির স্বপ্ন, এই ক্লাবের হয়ে কয়েকটা ম্যাচ খেলে যান যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্ট। এ কারণে ব্রায়ান্টকে রাজি করাতে ওমাবাকে দূতিয়ালি করার অনুরোধ তাঁর। ওবামা নিজেও বাস্কেটবল-ভক্ত। তাঁর অনুরোধ কি ফেলতে পারবেন ব্রায়ান্ট? এএফপি। খাবার নিয়েপ্রথমবারের মতো ফর্মুলা ওয়ান রেসের আয়োজন করতে যাচ্ছে ভারত। এ মাসের শেষে শুরু হবে ইন্ডিয়ান গ্রাঁ প্রিঁ। এই নিয়ে ফর্মুলা ওয়ান-ভক্ত ভারতীয়দের মধ্যে উত্তেজনার শেষ নেই। আবার সংশয়ও আছে। ঠিকভাবে আয়োজন করা যাবে তো? সবচেয়ে বড় দুশ্চিন্তা ভারতীয় খাবার নিয়ে। এই খাবার খেয়ে না আবার কম্ম সাবাড় হয়ে যায়, পেট খারাপ হয় চালকদের! তবে এ নিয়ে সবচেয়ে আপত্তি করার যাদের, সেই টিমগুলো কিন্তু ইতিবাচকই আছে। রেড বুল দলের প্রধান ক্রিস্টিয়ান হরনার যেমন বলছেন, ‘ভারতের খাবার নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। তার চেয়ে ওরা বরং পানীয় নিয়েই ভাবুক।’ ওয়েবসাইট।