অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্য কথন!কোচ ছাঁটাইয়ে বেশ ‘সুনাম’ আছে মরিজিও জামপারিনির। পালের্মো সভাপতি বেশি কথা বলার জন্যও ‘সুখ্যাত’। বেশি কথা বলতে বলতেই অনেক সময় দু-একটা গুরুত্বপূর্ণ কথাও বলা হয়ে যায়। সংবাদ সংস্থা রয়টার্সকে সম্প্রতি জামপারিনি সে রকম একটি গুরুত্বপূর্ণ কথাই বলেছেন, ‘ইতালির ফুটবল অন্যদের চেয়ে সব সময়ই ২০ বছর পিছিয়ে।’ এর জন্য তিনি দায়ী করেছেন ইতালির আমলাতন্ত্র আর ক্লাবগুলোর আর্থিক দৈন্যকে। একসময় ইতালিয়ান ক্লাবগুলো শুধু খেলোয়াড় কিনত, এখন শুধু বিক্রিই করে। স্যামুয়েল ইতোর মতো খেলোয়াড়কে ইন্টার মিলান বিক্রি করেছে রাশিয়ান লিগের অখ্যাত ক্লাব আনঝি মাখাচকালার কাছে। নগদ এই উদাহরণ কি না টেনে পারেন জামপারিনি? রয়টার্স। এবার লি নাক্রীড়াবিশ্বে যেন তারকাদের বই লেখার হিড়িক পড়ে গেছে। এবার বই লিখছেন প্রথম এশীয় হিসেবে গ্র্যান্ড স্লাম একক জেতা লি না। হাউ টু গো ওয়েস্ট অ্যান্ড উইন তাঁর বইয়ের নাম। যে বইয়ে এই চীনা টেনিস তারকা জানাবেন তাঁর ফ্রেঞ্চ ওপেন জয়ের স্মৃতিকথা। ২৯ বছর বয়সে এসে প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছেন, মেয়েদের জন্য টেনিস কোর্টে যে বয়সটা ফুরিয়ে যাওয়ার। তাঁর এই জয় অনেকের জন্য হতে পারে অনুপ্রেরণারও। লিও বলেছেন, ‘আশা করি, আমার এই বই সব বয়সের মানুষকে অনুপ্রেরণা জোগাবে।’ এএফপি।টাকাই আসল?১২ বার লিগ, দুবার চ্যাম্পিয়নস লিগসহ ম্যানচেস্টার ইউনাইটেডকে ছোট-বড় মিলিয়ে মোট ৩৭টি শিরোপা জিতিয়েছেন অ্যালেক্স ফার্গুসন! এমন দীর্ঘ ধারাবাহিক সাফল্যের কারণ কী? লোকে ফার্গুসনকেই বড় কারিগর মানে। চারদিকে কোচ ফার্গুসনের ধন্য ধন্য রব। কিন্তু রাফায়েল বেনিতেজ বলছেন, ফার্গুসন কিছু না, সাফল্যের আসল চালিকাশক্তি ম্যানইউর টাকা। বলেছেন, ম্যানইউ দলবদলে অগাধ টাকা ঢেলে নামী-দামি সব খেলোয়াড় কিনে ভালো দল গড়ে। দল ভালো হলে সাফল্য তো আসবেই। ম্যানইউ কোচকে যেন একটা খোঁচাও দিয়েছেন লিভারপুলের সাবেক স্প্যানিশ কোচ, ‘এটা স্রেফ সাক্ষাৎকার কিংবা সংবাদ সম্মেলনে যাওয়ার বিষয় নয়। এর কারণ, তাদের টাকা আছে।’ ওয়েবসাইট।