অন্যকলাম
রুনির ঘুষিআরেক বিতর্কের মধ্যে রুনি। এবার আর পা চালাননি। হাত চালিয়েছেন, কোনো মানবসন্তানের ওপর অবশ্য নয়। ডেইলি মিরর-এর খবর, ঘুষি মেরেছেন ট্যাক্সিকে! ৭ অক্টোবর মন্টেনেগ্রোর মিওদ্রাগ জুদোভিচকে লাথি মেরে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। এর ৪৮ ঘণ্টা পরই আবার এই কাণ্ড। স্ত্রী কলিন এবং বন্ধুদের নিয়ে রিহান্নার গান শুনতে গিয়েছিলেন। রাতে পার্টি শেষে রুনির প্রত্যাশা ছিল বেতনভুক্ত চালক অপেক্ষা করছে গাড়ি নিয়ে। কিন্তু চালক আসতে দেরি ফেলেন। খেপে গিয়ে রুনি দুবার ঘুষি হাঁকান ভিআইপি মিনিবাসটিতে। হেডলাইট, সামনের গ্রিল এবং বনেটের বেশ ক্ষতি হয়েছে! রুনির পক্ষ থেকে অবশ্য অভিযোগকে ‘অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে। ওয়েবসাইট।কাছাকাছিনারী-পুরুষের সমান অধিকার—যতই স্লোগান আওড়ানো হোক, বৈষম্য এখনো সর্বত্র। যেমন রয়েছে অস্ট্রেলিয়ার পুরুষ ও মহিলা ক্রিকেট দলের মধ্যে। স্বীকৃতি এবং অর্থ পুরস্কারের দিক থেকে অস্ট্রেলিয়ার পুরুষ ও মহিলা দলের মধ্যে পার্থক্য বিস্তর। যদিও এটা যতটা না বৈষম্যের, তার চেয়েও বেশি দক্ষতা আর স্কিলের কারণে। তবে ভিক্টোরিয়ার মহিলা ক্রিকেট দল ভিকস্পিরিটের কোচ ক্যাথরিন ফিজপ্যাট্রিক বলছেন, মেয়েরা দিনকে দিন এই ব্যবধান কমিয়ে আনছে, ‘আমরা ব্যবধান কমিয়ে এনেছি, এতে কোনো সন্দেহ নেই।’ তাঁর বিশ্বাস, মেয়েরা দক্ষতা আর স্কিলের উন্নতি ঘটিয়ে ঠিকই একদিন চুক্তি এবং ম্যাচ ফি পাবে! ওয়েবসাইট।মহা ম্যারাথনম্যারাথন তো ম্যারাথনই। লম্বা দৌড়। কিন্তু তা-ই বলে দৌড়ে এক মহাদেশ থেকে চলে যাওয়া অন্য মহাদেশে! এ কোন ম্যারাথন! অবাক হবেন না। ম্যারাথনের ভেন্যু যে ইস্তাম্বুল। তুরস্কের এই বড় শহরটা যে এশিয়া-ইউরোপ দুই মহাদেশেই পড়েছে। ফলে সেই ইস্তাম্বুল আয়োজন করে পৃথিবীর একমাত্র ম্যারাথন, যেটি দুই মহাদেশে বিস্তৃত। এবার শুরু হয়েছে ৩৩তম ইউরোশিয়া ম্যারাথন। বিভিন্ন বিভাগে অংশ নিচ্ছেন ১ লাখ প্রতিযোগী! ১৯৭৯ সালে শুরু হওয়া এই ম্যারাথন যে সারা পৃথিবীর ম্যারাথন দৌড়বিদদের আকর্ষণের কেন্দ্রে উঠে আসছে, এটা তারই প্রমাণ। ওয়েবসাইট।