অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষোভচট্টগ্রাম থেকে প্রতিনিধি  একটা খামে করপোরেট বক্সের দুটো টিকিট। খামের ওপর হেলাফেলা করে ইংরেজিতে লেখা ‘শফিকুল হক হীরা’। নামের আগে কোনো সম্বোধন নেই, তিনি যে জাতীয় দলের সাবেক অধিনায়ক, উল্লেখ নেই সেটিও। সৌজন্য টিকিট দিতে এমন অসৌজন্য আচরণ মেনে নিতে পারেননি শফিকুল। কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রেসবক্সে এসে রাগে-ক্ষোভে ছিঁড়েই ফেললেন টিকিটসহ খামটা। বললেন, ‘আমাকে এভাবে টিকিট দেবে কেন? সামান্য সৌজন্যবোধটুকুও কি তাদের নেই?’ অবশ্য শফিকুলের খেলা দেখায় সমস্যা হয়নি। রেডিওর ধারাভাষ্যকার হিসেবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মাঠেই থাকছেন।কারণ মাংসফিফার ডোপ পরীক্ষায় পজিটিভ হওয়া সেই খেলোয়াড়েরা আসলে নির্দোষ। ইচ্ছাকৃত নিষিদ্ধ কিছু তাঁরা খাননি বা নেননি। পরশু ফিফা জানিয়েছে, মূত্র পরীক্ষায় নিষিদ্ধ ক্লেনবুটেরোলের যে অস্তিত্ব পাওয়া গিয়েছিল, সেটি আসলে দূষিত মাংসের কারণে। এ বছর অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ হয়েছে মেক্সিকোতে। জুন-জুলাইয়ের টুর্নামেন্টে ডোপ টেস্টে পজিটিভ হয়েছিলেন ১০৯ খেলোয়াড়। এ বছর কনক্যাকাফ গোল্ডকাপেও মেক্সিকোর পাঁচজন খেলোয়াড় ডোপ পরীক্ষায় ধরা পড়ে টুর্নামেন্টে নিষিদ্ধ হয়েছেন। মেক্সিকোর দাবি ছিল, এটা মাংসের কারণে হয়েছে। তখন ফিফা অবশ্য এই দাবি গ্রহণ করেনি, এখন করছে! ওয়েবসাইট।কাকতালীয়ক্রীড়া প্রতিবেদক  ৫৮-র বদলে ৬১, ঠিক মিলল না। তবে ৪ মার্চের মিরপুরের সেই ‘৫৮’ আর কাল ওয়েস্ট ইন্ডিজের ৬১ রানের স্কোর নিয়ে বসুন। পাবেন অনেক মিলই। সেদিন বাংলাদেশের ৫৮-তে ব্যক্তিগত সর্বোচ্চ পাঁচটি ইনিংস ছিল এ রকম: ২৫, ১১, ৮, ৫ ও ৪। জুনায়েদ ২৫, আশরাফুল ১১, সাকিব ৮, ইমরুল ৫ এবং রকিবুল করেছিলেন ৪। কাকতালীয়ভাবে কাল ওয়েস্ট ইন্ডিজের ৬১-তেও সর্বোচ্চ পাঁচটি ইনিংস যথাক্রমে ২৫, ১১, ৮, ৫ ও ৪ রানের! পাওয়েল সর্বোচ্চ ২৫, দ্বিতীয় সর্বোচ্চ ১১ ব্রাফেট। তৃতীয় সর্বোচ্চ ৮ অবশ্য কারও ব্যক্তিগত সংগ্রহ নয়, এসেছে অতিরিক্ত খাতে। চতুর্থ সর্বোচ্চ ৫ করেছেন স্যামুয়েলস, রামদিন ৪।