অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবমবারআবারও আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি নির্বাচিত হয়েছেন হুলি গ্রন্ডোনা। না, পুনর্নির্বাচিত হওয়াটা দোষের কিছু না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, তাঁর বয়স। ৮০ বছর বয়সী একজন মানুষের অবসর জীবন কাটানোর কথা। অথচ এই বয়সেও তাঁর ক্ষমতার লোভ কমেনি। সেই যে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের পর ১৯৭৯ সালে প্রথম সভাপতি হয়েছিলেন, আর সরে দাঁড়ানোর নাম নেই। আর্জেন্টাইন ‘ফুটবলের স্বৈরশাসক’ গ্রন্ডোনা নির্বাচিত হলেন রেকর্ড নবমবারের মতো। তিনি আবার ফিফারও জ্যেষ্ঠ সহসভাপতি, সভাপতি সেপ ব্ল্যাটারের সঙ্গে দারুণ সখ্য। ম্যারাডোনার প্রধান লড়াইটা এই গ্রন্ডোনার সঙ্গেই। ম্যারাডোনা কি লড়াইয়ে আরও পিছিয়ে পড়লেন? রয়টার্স। শীর্ষে ম্যানইউএখানেও শীর্ষে ম্যানইউ। কোথায়? ব্রিটেনের সবচেয়ে ঘৃণিত ক্লাবের তালিকায়। সম্প্রতি এক দর্শক জরিপে ইংল্যান্ডের সবচেয়ে সফল, সবচেয়ে ধনী ক্লাব ম্যানইউর বাক্সে ঘৃণার ভোট পড়েছে মোট ভোটের এক-তৃতীয়াংশেরও বেশি। এর মধ্যে মাত্র ছয় শতাংশ দর্শক অ্যালেক্স ফার্গুসনের দলের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে ম্যানইউকে দিয়েছে অপছন্দের ভোট। ১০ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় চেলসি, ৯.৫ শতাংশ পেয়ে আর্সেনাল তৃতীয়। লিভারপুল চতুর্থ, পঞ্চম ম্যান সিটি। বড় দলগুলোর ঐতিহাসিক দ্বৈরথ, খেলোয়াড়দের আচরণ, ক্লাব সমর্থকদের আচরণ, কোচের আচরণ, সম্পদ—নেতিবাচক ভোট পাওয়ার এগুলোই ছিল মূল কারণ। ওয়েবসাইট।উসকানিশেষ বাঁশি বাজার আগ মুহূর্তে গোল খেয়ে ম্যাচ হারলে মেজাজ ধরে রাখাই মুশকিল। তার ওপর যাঁর গোলের কারণে এই পরাজয়, তিনি যদি ম্যাচ শেষে খোঁচা দিয়ে কোনো কথা বলেন, তাহলে মাথায় আগুনই ধরে যাওয়ার কথা। পরশু ম্যানচেস্টার সিটিকে তাদের চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম জয় এনে দেওয়া সার্জিও আগুয়েরোর বিরুদ্ধে উসকানিমূলক আচরণের অভিযোগ এনেছে ভিয়ারিয়াল। দলের সহসভাপতি হোসে ম্যানুয়েল লানেজার অভিযোগ, ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফেরার পথে টানেলে ভিয়ারিয়ালের খেলোয়াড়দের নিয়ে ঠাট্টা-তামাশা করেছেন আগুয়েরো, যা খেলোয়াড়ি চেতনার পরিপন্থী। তবে অভিযোগ অস্বীকার করেছেন আগুয়েরো। ওয়েবসাইট।