অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশ্চর্য সমাধানচট্টগ্রাম থেকে প্রতিনিধি  ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে কোনো বাঁহাতি স্পিনার নেই। কিন্তু গত দুই দিন ওয়েস্ট ইন্ডিজের নেটে টানা বোলিং করে গেলেন এক বাঁহাতি স্পিনার। ওয়েস্ট ইন্ডিজের কোচিং প্যানেলেও নেই সাবেক কোনো বাঁহাতি স্পিনার। কে এই স্পিনার? খোঁজ নিতেই পরিচয় মিলল। কৌশলের অংশ হিসেবে নেটে কোনো বাঁহাতি স্পিনার দেয়নি বিসিবি। কিন্তু সাকিবদের খেলার প্রস্তুতি তো নিতে হবে! সমাধান মিলল সাপোর্ট স্টাফের মাঝেই। দলের ম্যাসাজ থেরাপিস্ট ভার্জিল ব্রাউন তো ছিলেন বাঁহাতি স্পিনার! যে সে স্পিনার নয়, ৬টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন, ম্যাচে ১০ উইকেটও আছে। তবে নিজের ভবিষ্যৎ বুঝতে পেরেই খেলা চালিয়ে যাননি। সেই ব্রাউনই আজ এমন কাঙ্ক্ষিত!অন্য ভূমিকাচট্টগ্রাম থেকে প্রতিনিধি  বরাবরই হাসিমুখে সংবাদ সম্মেলনে আসেন ড্যারেন স্যামি। কাল হঠাৎ ব্যতিক্রম, কক্ষে ঢুকে হাসির মতো একটা ভঙ্গি করেও যেন থেমে গেলেন। বসার পর আরও গম্ভীর। একটু পর বোঝা গেল স্যামির ওই ভাব আরও বেশি মজা করার জন্য! মাইক্রোফোন টেনে নিয়ে খুব সিরিয়াস ভঙ্গিতে বললেন, ‘লেডিস অ্যান্ড জেন্টেলমেন, দয়া করে সেলফোনগুলো সাইলেন্ট করুন। আপনাদের সামনে আছেন ওয়েস্ট ইন্ডিজ দলের মিডিয়া ম্যানেজার ফিলিপ স্পুনার, তাঁকে প্রশ্ন করতে পারেন।’ সংবাদ সম্মেলনের শুরুতে প্রতিদিন এই কথাগুলোই বলেন স্পুনার, তাঁকে নকল করে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কাল কিছুক্ষণের জন্য হয়ে গেলেন মিডিয়া ম্যানেজার!আয় ভাই...দুটোই একই শহরের ক্লাব। কিন্তু তাই বলে ভাববেন না, পিরিতি তাদের গলায়-গলায়। বরং দুই পক্ষই একে অন্যের ছায়াও মাড়াতে নারাজ। অথচ ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড—দুদলেরই সমর্থকেরা ‘আয় ভাই বুকে আয়’ বলে টেনে নিল একে অন্যকে! হঠাৎ তাঁদের এই মতিভ্রমের কারণ? কার্লোস তেভেজ! আর্জেন্টাইন এই স্ট্রাইকার দুই পক্ষকেই চটিয়েছেন। ম্যানইউতে ঝামেলা করেই নাম লিখিয়েছিলেন সিটিতে। এখন সিটিতেও চলছে ঝামেলা। ক্ষিপ্ত সিটি সমর্থকেরা ‘তেভেজের জার্সি পোড়াও’ কর্মসূচি নিয়েছিল। আর সেই কর্মসূচিতে সানন্দে এসে যোগ দিয়েছে ম্যানইউ সমর্থকেরাও! ওয়েবসাইট।