অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের ফুলসেদিন ইংল্যান্ডের বিপক্ষে বিরাট কোহলিকে নিয়ে গড়লেন ২০৯ রানের জুটি। গৌতম গম্ভীর আরেকটি জুটি বাঁধতে চলেছেন। না, না, আজ ওয়াংখেড়ের ২২ গজে নয়, জীবনের ইনিংসে। ২৮ অক্টোবর মালাবদল করবেন ভারতীয় ওপেনার। পাত্রী তাঁর প্রেমিকা নাতাশা জৈন। গম্ভীরের শহর দিল্লিরই মেয়ে। অর্থাৎ ভারতীয় দলের আরও একজন ব্যাচেলর ডিগ্রি বিসর্জন দিতে চলেছেন। তবে ভেতরের খবর, ‘লেজ’ কাটা পড়ছে আরও একজনের। হরভজন সিংয়েরও নাকি বিয়ে। পাত্রী বলিউড তারকা গীতা বাসরা। দীর্ঘদিন ধরে গুঞ্জন থাকলেও ভাজ্জি নিজে কখনো এই সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে বিয়ের ফুল ফুটলে তা কি আর লুকোনো যাবে? ওয়েবসাইট।আরেক মরিনহোআন্দ্রে ভিলাস-বোয়াস চেলসির সাবেক কোচ হোসে মরিনহোর শিষ্য ছিলেন একসময়। কথাবার্তায়, আচার-আচরণে গুরুর দর্শনই তুলে ধরেন! প্রতিপক্ষকে কথার তীরে একইভাবে ঘায়েল করার চেষ্টা করেন। রেফারি নিয়ে অভিযোগেও মরিনহোর মতোই ওস্তাদ! খেলোয়াড়দের ব্যাপারে মরিনহোর মতোই কড়া। এই যেমন কুইন্স পার্ক রেঞ্জার্সের (কিউপিআর) ম্যাচের আগে খেলোয়াড়দের হুঁশিয়ার করে বলেছেন—টুইটার-ফুইটার চলবে না। এই নিষেধাজ্ঞা দেওয়ার অবশ্য কারণও আছে। কিউপিআর অধিনায়ক বার্টন ম্যাচের আগে জন টেরির সমালোচনা করেছেন টুইটারে। টেরি টুইটারে ঢুকলেই তো দেখতে পাবে সেই সমালোচনা। ম্যাচের আগে যদি মন ভেঙে যায় দলের অধিনায়কের! ওয়েবসাইট। ছোট শিকাররোমার কোচের নাম লুইস এনরিকে। বার্সেলোনার সাবেক তারকা আর বার্সেলোনা ‘বি’ দলের কোচ কেন ইতালির ক্লাবটিতে এলেন, এটা নিয়ে কি আপনার মনে কোনো কৌতূহল জাগে? জাগলে জেনে রাখুন এনরিকে হলো রোমার ‘ছোট শিকার’। ‘বড় শিকারে’ই নেমেছিল রোমা, সেটি না করতে পেরে এনরিকেতেই তৃপ্ত তারা। বড় শিকারটি কে? ঠিকই ধরেছেন, বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা। রোমার মহাব্যবস্থাপক ফ্রাঙ্কো বালদিনি সত্যটা জানালেন সেদিন, গার্দিওলাকে তাঁরা এই গ্রীষ্মেই কোচ করে আনার প্রস্তাব দিয়েছিলেন। বার্সা ট্যাকটিশিয়ান তাঁদের নিরাশও করেননি, জানিয়েছেন, ‘সম্ভবত সামনের কয়েক বছরের মধ্যেই কিছু একটা হবে!’ এএফপি।