অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচ্ছেদের কারণএই হয়। নতুন সঙ্গীকে পেলে মানুষ ভুলে যায় আগেরজনকে। টেনিস তারকা ওজনিয়াকির সঙ্গে কিছুদিন ধরে প্রেম করছেন আইরিশ গলফ তারকা ম্যাকইলরয়। ওজনিয়াকিকে পেয়েই নাকি ম্যাকইলরয় ভুলে গেছেন চাবি চান্ডলারকে। না, চান্ডলার ম্যাকইলরয়ের সাবেক প্রেমিকা নন; ম্যানেজার। তার পরও চান্ডলারের ধারণা, ওজনিয়াকিই কিছু একটা বলেছেন বলে চাকরি হারাতে হলো তাঁকে। ‘আমি ঠিক জানি না ক্যারোলিন কিংবা অন্য কেউ ওর কানে কোনো কথা তুলে দিয়েছে কিনা। তবে আমি তো ওর সঙ্গে ভালোই কাজ করছিলাম। নিশ্চয়ই কেউ কিছু একটা বলেছে বলেই আমরা আলাদা হয়ে গেলাম’—ইঙ্গিতে ওজনিয়াকির দিকেই আঙুল তুললেন চান্ডলার। ওয়েবসাইট। আগুন! আগুন!!যেখানেই বালোতেল্লি, সেখানে যেন অদ্ভুত কিছু ঘটবেই! বিতর্ক আর অদ্ভুত সব ঘটনার সমার্থকই হয়ে গেছে বালোতেল্লি নামটি। তাঁকে ঘিরে সর্বশেষ অদ্ভুত ঘটনাটি ঘটেছে পরশু। আতশবাজি পোড়াতে গিয়ে নিজের চেশায়ারের বাড়িটিই পুড়িয়ে ফেলতে বসেছিলেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার! ঘরের জানালা দিয়ে আতশবাজি পোড়াচ্ছিলেন চার বন্ধু মিলে। হঠাৎই বেধে যায় বিপত্তি—আগুন ধরে যায় বাথরুমের তোয়ালেতে। ছড়িয়ে পড়ে আসবাবপত্রে। কোনো রকমে দৌড়ে বাড়ি থেকে বের হয়েছেন বালোতেল্লি। এর পর দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নেভান প্রায় দেড় ঘণ্টার চেষ্টায়। ওয়েবসাইট। চ্যাপেল বচনঅস্ট্রেলিয়ার সেই সুদিন আর নেই। এ নিয়ে বিতর্কও চলে না। তবে তাই বলে অস্ট্রেলিয়া ‘রক্ষণশীল আর রক্ষণাত্মক’? এটা বলা বোধ হয় বাড়াবাড়িই হয়ে যাবে। অথচ সম্প্রতি এভাবেই অস্ট্রেলীয় ক্রিকেটারদের সমালোচনা করা হলো। সমালোচকের নাম? আর কেউ নন খোদ গ্রেগ চ্যাপেল! গুরু গ্রেগ যেখানেই কাজ করেন, বিতর্ক সেখানে শ্যাওলার মতো জমবেই। ভারতের কোচ থাকার সময় সিনিয়রদের নির্বাসনে পাঠানোর ব্যবস্থা করেছিলেন। অস্ট্রেলিয়ার নির্বাচক হিসেবে কাজ করার সময়ও তাঁর অনেক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। শেষ পর্যন্ত নির্বাচকের চাকরিই হারাতে চলেছেন। এরই মধ্যে চ্যাপেল বললেন, অস্ট্রেলীয় ক্রিকেটাররা এখন নাকি ‘কনজারভেটিভ’ আর ‘ডিফেন্সিভ’! ওয়েবসাইট।