অন্যকলাম
ব্র্যাডম্যানও নন!ক্রিকেটাঙ্গনে বই লেখার হিড়িক পড়ে গেছে। শোয়েব আখতার, গ্রায়েম সোয়ানের পর এবার বই লিখলেন গ্রেগ চ্যাপেল। ধরে নিতে পারেন, শোয়েব-সোয়ানের মতো এই অস্ট্রেলিয়ানের বইটিও বিতর্কের ঝড় তুলবে! অন্তত ভারতে। ‘ফিয়ার্স ফোকাস’ নামের বইয়ে যে শোয়েব আখতারের কিছু কথার সঙ্গে সহমত পোষণ করেছেন ভারতের সাবেক কোচ। শোয়েব আত্মজীবনীতে লিখেছেন, টেন্ডুলকার তাঁর মুখোমুখি হতে ভয় পেতেন। একটু ঘুরিয়ে চ্যাপেল লিখেছেন, টেন্ডুলকারকে মাঝেমধ্যেই মানসিকভাবে ভঙ্গুর দেখেছেন! যদিও প্রশংসাই করেছেন বেশি, ‘টেন্ডুলকার সেই ১৯৮৯ সাল থেকে যে প্রত্যাশার বোঝাটা বয়ে ফিরছে, এমনকি ব্র্যাডম্যানও তা পারত না!’ ওয়েবসাইট। হার্লিকে স্বাগতবাদ্য বাজেনি, লালগালিচাও বিছানো হয়নি, ওপর থেকে গোলাপের পাপড়িও ছিটায়নি কেউ। বধূবরণটা জমকালো হয়নি মোটেই। তবে মা-বরণটা হয়েছে দারুণ। লিজ হার্লি রীতিমতো মুগ্ধ। শেন ওয়ার্নের সঙ্গে আংটিবদল হয়েছে আগেই, বরের বাড়ি গেলেন সম্প্রতি। মেলবোর্ন বিমানবন্দরে হার্লি আর তাঁর ছেলে ডামিয়ান পেলেন ওয়ার্নের উষ্ণ অভ্যর্থনা। সেই মুগ্ধতা নিয়েই ওয়ার্নের নতুন বাড়িতে ঢুকে সেখানে পেলেন ওয়ার্নের ১৪ বছরের মেয়ে ব্রুকের ভালোবাসা। হার্লির মন তো আগেই ভরিয়ে দিয়েছেন ওয়ার্ন। ব্রুকলিন ভরিয়ে দিয়েছে তাঁর হবু সৎমায়ের মা-মনটাও। ওয়েবসাইট।