অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার তিনি‘বাচ্চারা, বাড়িতে যেখানে-সেখানে আতশবাজি পোড়াবে না। সাবধান!’ শিগগিরই এমন একটা প্রচারণা নিয়ে হাজির হচ্ছেন মারিও বালোতেল্লি! বিস্ময়ের কারণ হলো, ম্যানসিটির এই ‘ব্যাড বয়’ নিজেও সেদিন নিজের বাড়িতে আগুন লাগিয়ে ফেলেছিলেন আতশবাজি পোড়াতে গিয়ে। নিজে অবশ্য স্বীকার করছেন না। বলছেন, কাণ্ডটা করেছে তাঁর এক বন্ধু। সে যা-ই হোক, ওই ঘটনার পর বালোতেল্লি রাজি হয়েছেন আতশবাজি-বিষয়ক এক প্রচারণায় অংশ নিতে। বলেছেন, ‘আতশবাজি নিয়ে পাকামো করা ঠিক না, বাচ্চাদের কাছে এই গুরুত্বপূর্ণ বার্তাটা পাঠানো দরকার।’ এএফপি।বাবার মতোকথায় আছে না, বাপকা বেটা! ডেভিড বেকহামের তিন ছেলে বাবার দেখানো পথেই হাঁটছে। না, ফুটবল মাঠে নয়; উল্কি আঁকানোতে! ইংলিশ এই ফুটবল তারকার পুরো শরীর যেন উল্কির ক্যানভাস। শরীরজুড়েই অনেক উল্কি আঁকা আছে তাঁর। এবার তাঁর তিন ছেলেরও গায়ে দেখা গেল উল্কি। অবশ্য স্থায়ী নয়। সেটা আঁকানো অনেক ঝক্কির কাজ। এর বদলে ব্রুকলিন আর রোমিও অস্থায়ী উল্কি লাগিয়েছে। বাবার কাছে উল্কি আঁকানোর আবদার করাতেই এই বুদ্ধি বার করেছেন বেকহাম। অবশ্য কথা দিতে হয়েছে, বড় হলে সবাইকে আসল উল্কিও তাঁকে আঁকিয়ে দিতে হবে! ওয়েবসাইট।