অন্যকলাম
দাদাগিরিদাদার ওপরও দাদাগিরি তাহলে চলে! তার চেয়েও বড় বিস্ময়ের কথা, ‘মহারাজ’ নিজেই তাঁর রাজত্বে অচেনা! খোলাসা করেই বলা যাক। পরশু ভারত-ইংল্যান্ড ম্যাচ ছিল কলকাতায়। ওই ম্যাচে ভাষ্যকার হিসেবে কাজ করেছেন সৌরভ গাঙ্গুলী। ইডেনে ভাষ্যকার হিসেবে অভিষেক ম্যাচেই ঝামেলা। পিচ রিপোর্টের জন্য মাঠে ঢোকার মুখে সৌরভকে আটকে দেন আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের কর্মকর্তা ধরমবীর সিং যাদব। সৌরভকে নাকি চেনেনই না তিনি। ওদিকে সৌরভের গলায় আবার পরিচয়পত্রও ছিল না। তবে নিজের মাঠে পরিচয়পত্র দিয়ে নিজেকে চেনাতে হবে, এও কি ভেবেছিলেন দাদা! ওয়েবসাইট।রিভালদো এখনোখবরটা হলো রিভালদো বাদ পড়েছেন। স্বাভাবিকভাবেই এই খবর পড়ার পর আপনার মনে কৌতূহল জাগতে পারে কোন রিভালদো? ব্রাজিল তারকা? হ্যাঁ, তিনিই। কিন্তু তাঁর বাদ পড়ার ঘটনা কী? ঘটনা হলো প্রায় ৪০ বছর বয়সেও রিভালদো খেলে যাচ্ছেন! বার্সেলোনা-এসি মিলান মাতানো এই স্ট্রাইকার এখন খেলছেন ব্রাজিলেরই ক্লাব সাও পাওলোতে। ক্লাবের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন এমারসন লিয়াও। নিয়েই প্রথম যে কাজটি করেছেন, কোপা সুদামেরিকানার পরবর্তী ম্যাচের দল থেকে বাদ দিয়েছেন বুড়ো রিভালদোকে। ২০০২ বিশ্বকাপে ৫ গোল করা রিভালদো অবশ্য এতেই হাল ছাড়ছেন না। কঠোর পরিশ্রম করে আবারও দলে ফেরার প্রত্যয় তাঁর কণ্ঠে! রয়টার্স।জাপানি রোনালদোমেসির মতো পায়ের একটু জাদু দেখালেই কোনো তরুণের খেতাব জুটে যায় ‘নতুন মেসি’। সেই তুলনায় নতুন ক্রিস্টিয়ানো রোনালদো আসছে কম। তবে এবার একজনকে পেয়ে গেছেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। আর্সেনালে ১৮ বছর বয়সী জাপানি রিও মিয়াইচির খেলা এতটাই মনে ধরেছে ওয়েঙ্গারের যে, তাঁকে বলছেন ‘নতুন রোনালদো’। বোল্টনের বিপক্ষে আর্সেনালের লিগ কাপ জয়ে দারুণ ভূমিকা রাখা রিওর ড্রিবলিং দেখেই মুগ্ধ ওয়েঙ্গার! মিয়াইচি নিজেও কিন্তু খেলতে চান রোনালদোর মতো, ‘আমি আক্রমণভাগের যেকোনো জায়গায় খেলতে পারি। আর যে ফুটবলারকে সত্যিই শ্রদ্ধা করি তিনি ক্রিস্টিয়ানো রোনালদো।’ ওয়েবসাইট।