অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন বকেয়াপর পর দুই টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিংধস। কুমার সাঙ্গাকারা বাদে যেন রান করতে ভুলেই গেছেন টপ-অর্ডারের ব্যাটসম্যানরা। ভুলবেন না? রান করে কী লাভ! গত বিশ্বকাপের পর থেকে যে বেতনই পাচ্ছেন না! গত বিশ্বকাপের যৌথ আয়োজক শ্রীলঙ্কা লাভের বদলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। দেনাও হয়েছে অনেক। কেবল চীনের একটি নির্মাণপ্রতিষ্ঠানই বোর্ডের কাছে পায় প্রায় ২ কোটি ডলার! এরই জের বইতে হচ্ছে চুক্তিবদ্ধ প্রায় ১০০ ক্রিকেটারের ওপর। গত ছয় মাসে বেতন দিতে পারেনি বোর্ড, আগামী দুই মাসেও পারবে কি না, ঠিক নেই। ওয়েবসাইট। শুরুতেই ঝামেলাপাকিস্তানের ক্রিকেটকে ঝামেলামুক্ত করার প্রতিশ্রুতি নিয়ে তাঁর আগমন। কিন্তু শুরু থেকেই ঝামেলার মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে জাকা আশরাফকে। পিসিবি চেয়ারম্যান হিসেবে নাম ঘোষণার পর দায়িত্ব নিতে লেগে গেছে ১০-১২ দিন। মঙ্গলবার দায়িত্ব নেওয়ার পরদিন লাহোরের হাইকোর্টে তাঁর নিয়োগের বিরুদ্ধে পিটিশনও করা হলো। আশরাফের নিয়োগ আইনত বৈধ নয় দাবি করে আবেদনকারী দলিল হিসেবে আইসিসির গঠনতন্ত্র এনে হাজির করেছেন। যেখানে স্পষ্ট বলা আছে, সদস্যদেশগুলোর ক্রিকেট বোর্ড গঠন করা হবে সাধারণ সভা করে, নির্বাচিত প্রতিনিধিরাই নেবেন দায়িত্ব। কিন্তু আশরাফ নির্বাচনের মাধ্যমে আসেননি, তাঁকে নিয়োগ দিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি। ওয়েবসাইট।ওয়ার্নের টানেমিয়া-বিবি রাজি থাকলে কাজির করার মতো খুব বেশি কিছু থাকে না। তবে বন্ধুস্বজনদের তো থাকে। আর তাই আংটিবদলের কাজটা হয়তো নিজেরাই সেরে নিয়েছেন, পার্টি তো দিতেই হবে। শোনা যাচ্ছে, সেই পার্টিই আজ মেলবোর্নে দেবেন শেন ওয়ার্ন। কদিন আগে এক রেস্তোরাঁয় প্রেমিকা লিজ হার্লিকে বিয়ের প্রস্তাব দিয়ে আংটি পরিয়েছেন। এবার বিয়ের মালা পরানোর পালা। তবে এর আগে দিতে হবে পার্টি। আর সে জন্যই নাকি এলিজাবেথ হার্লি তাঁর নয় বছর বয়সী ছেলে ডেমিয়েনকে সঙ্গে নিয়ে উড়ে গেছেন অস্ট্রেলিয়ায়। ওয়ার্নের সন্তানদের সঙ্গেও নাকি এরই মধ্যে খাতির হয়ে গেছে ডেমিয়েনের। ওয়েবসাইট।