অন্যকলাম
সিলভার আশ্বাসম্যানচেস্টার সিটির শুঁয়োপোকা থেকে প্রজাপতি হয়ে ওঠার কারিগর কে? মাঠের বাইরে মানচিনি। আর মাঠে ডেভিড সিলভা। এই স্প্যানিশ মিডফিল্ডারই বানিয়ে দিচ্ছেন খেলা। সতীর্থদের গোলে রাখছেন প্রত্যক্ষ-পরোক্ষ অবদান। তাঁর ওপর চোখ পড়েছে বড় ক্লাবগুলোর। শোনা কথা, ভ্যালেন্সিয়ার সাবেক ফুটবলারটিকে পেতে চায় বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ! সিটি সমর্থকদের জন্য ভয়ের খবর। তবে সিলভা আশ্বস্ত করছেন, যত দামই হাঁকাক, বার্সা-রিয়ালকে তিনি প্রত্যাখ্যানই করবেন। ওয়েবসাইট।মৃত্যুহুমকিক্ষুব্ধ সমর্থকেরা কত কিছুই না করে। খেলোয়াড়দের নানাভাবে অপমান-অপদস্থ করার দৃষ্টান্ত তো আছেই, আছে আত্মঘাতী গোল করার ‘অপরাধে’ কলম্বিয়ান ফুটবলার আন্দ্রেস এসকোবারের আততায়ীর গুলিতে নিহত হওয়ার উদাহরণও। তাই গ্রায়েম সোয়ান যতই বিষয়টিকে হালকা করে দেখুন, পুলিশকে সাবধান হতেই হবে। ভারতের মাটিতে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের ধবলধোলাই হওয়ার পর পরই সোয়ানের টুইটার অ্যাকাউন্টে মৃত্যুর হুমকি দিয়ে পোস্ট দিয়েছে কেউ কেউ। সোয়ানকে বেছে নেওয়ার কারণ? ধারণা করা হচ্ছে, এই সফরের আগে প্রকাশিত তাঁর বই। যে বইয়ের কারণে দলের মধ্যে বিভেদ দেখা দিয়েছে! ওয়েবসাইট।