অন্যকলাম
গম্ভীরের বিয়েপরিচয়, প্রণয়, অতঃপর পরিণয়। এই ক্রম ঠিক রেখেই পরশু নাতাশা জৈনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। গম্ভীর-নাতাশার পরিচয় হয়েছিল গত বছর। এক বছর প্রেম করলেন দুজন, এর পরই দুজন দুজনার হওয়ার সিদ্ধান্ত। দিল্লি গুরগাঁও সরণির ওয়েস্ট এন্ড ফার্মে হয়েছে বিয়েটা। বিয়েতে অতিথি ছিলেন ৩০০ জন। অতিথিদের মধ্যে ছিলেন আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। জীবনের নতুন ইনিংস, গম্ভীর কি ২২ গজেও দেখা দেবেন নতুন রূপে? ওয়েবসাইট। বরখাস্ত সিয়াসিয়াঢাকায় আর্জেন্টিনা-নাইজেরিয়ার ম্যাচে ওই দৃশ্যটি নিশ্চয়ই মনে আছে—ডাগ-আউটে অস্থির পায়চারি আর আঙুল নাচিয়ে খেলোয়াড়দের দিকনির্দেশনা দিচ্ছেন আলেসান্দ্রো সাবেলা আর স্যামসন সিয়াসিয়া। আর্জেন্টিনার ডাগ-আউট এখনো গরম করেন সাবেলাই। কিন্তু নাইজেরিয়ার ডাগ-আউটে সিয়াসিয়ার পায়চারি শেষ হয়ে গেল। দলকে আফ্রিকান নেশনস কাপের চূড়ান্ত পর্বে তুলতে না পারার ব্যর্থতায় তিনি বরখাস্ত! বাছাইপর্বের শেষ ম্যাচে দরকার ছিল জয়। কিন্তু গিনির সঙ্গে নাইজেরিয়া ড্র করে ২-২ গোলে চাকরি হারালেন ৪৪ বছর বয়সী সিয়াসিয়া। এএফপি।মন্ত্রী জানেন!আজ ভারতে শুরু হচ্ছে ঐতিহাসিক ফর্মুলা ওয়ান ইন্ডিয়ান গ্রাঁ প্রিঁ। প্রথমবারের মতো হচ্ছে বলেই নয়, আজকের উদ্বোধনী অনুষ্ঠানটি দৃষ্টি কাড়বে আরেকটি কারণেও, ভারতের ক্রীড়ামন্ত্রী অজয় মাকেনের অনুপস্থিতি! ক্রীড়ামন্ত্রীকে নিমন্ত্রণ করতেই হবে এমন নয়। কিন্তু আয়োজকেরা মাকেনকে নিমন্ত্রণ করেননি একটা বিশেষ কারণে। আয়োজকেরা ১০০ কোটি রুপি কর রেয়াত চেয়েছিল। কিন্তু ক্রীড়ামন্ত্রী অনুরোধ রাখেননি। এর পরও তিনি নিমন্ত্রণ পান কী করে? মাকেনই বলেছেন, কখনোই আমন্ত্রণের প্রত্যাশা করেননি, ‘আমি তারকা, সেলিব্রিটি বা আইটেম গার্ল নই, কেবলই ক্রীড়ামন্ত্রী। তাদের কর রেয়াতের অনুরোধ প্রত্যাখ্যান করে কেন আমি আমন্ত্রণ প্রত্যাশা করব?’ ওয়েবসাইট।