অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্যহ্রাস‘মূল্যহ্রাস, মূল্যহ্রাস’—এখন এমন ঘোষণা দিয়েই দলবদলের বাজারে নামতে পারে ম্যানচেস্টার সিটি। গলার কাঁটা হয়ে আটকে থাকা কার্লোস তেভেজকে বিক্রি করে দিতে তাঁর দাম একেবারে অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। এর আগে তেভেজের জন্য ৫ কোটি পাউন্ড দাম হাঁকিয়েছিল সিটি। কিন্তু এত দামে কেউ তেভেজকে কিনতে রাজি হয়নি। এবার তাই তেভেজের দাম এক্কেবারে কমিয়ে করা হয়েছে আড়াই কোটি। শোনা যাচ্ছে, ইতালির ক্লাব নাপোলি এই দামে আর্জেন্টাইন স্ট্রাইকারকে কিনতে আগ্রহী। কিন্তু গিট্টু আবার অন্যখানে। শুধু তো কিনলেই হলো না, তেভেজের সাপ্তাহিক বেতন (আড়াই লাখ পাউন্ড) যে আকাশছোঁয়া, সেটাও দিতে হবে। বেতন কমালে তেভেজের ঠিকানা হয়ে যেতে পারে ইতালি। ওয়েবসাইট।হ্যান্ড অব...না, এবার আর ‘হ্যান্ড অব গড’ নয় বলতে হবে ‘হ্যান্ড অব রাউল’! পরশু জার্মানির বুন্দেসলিগায় ২৮ মিনিটে শালকের প্রথম গোলটি করেন রাউল। কিন্তু স্প্যানিশ এই স্ট্রাইকার বল নেওয়ার সময় হাতে লেগেছিল। স্বাভাবিকভাবেই হফেনহেইম গোলটি মানতে পারছে না। প্রতিবাদের মুখে মাঠেই রেফারি রাউলকে জিজ্ঞেস করেছিলেন, ইচ্ছে করেই তিনি হাত লাগিয়েছিলেন কিনা। তবে তখন যা বলেছেন, রাউল বলেছেন ম্যাচ শেষেও, ‘আমার কাছে এটা বৈধ গোল। বল আমার হাতে লেগেছিল ঠিকই, কিন্তু সেটা ইচ্ছাকৃত ছিল না।’ ওয়েবসাইট।একদিন ঠিকই...‘ভারতে এফ-ওয়ান ততটাই জনপ্রিয়, ফ্রান্সে যতটা জনপ্রিয় ক্রিকেট’—বক্তব্যটা খোদ ফর্মুলা ওয়ানের প্রধান বার্নি এক্লেস্টোনের। হওয়ারই কথা। ক্রিকেটের দাপটে ভারতের একসময়ের জনপ্রিয় এবং দেশটির জাতীয় খেলা হকিও আজ ধূসর। সেখানে ফর্মুলা ওয়ান...। না, পাত্তা পাবে না—এমনটি বলবেন না। কারণ কাল ভারতের প্রথম ফর্মুলা ওয়ান আয়োজনেই দারুণ সাড়া পড়ে গেছে। শচীন টেন্ডুলকার নিজে পতাকা উড়িয়েছেন। বলিউডের তারকারাও হামলে পড়েছিলেন। সাধারণ মানুষের মধ্যেও দেখা গেছে দারুণ আগ্রহ। শেষ পর্যন্ত সেবাস্তিয়ান ভেটেলের জয় দিয়ে শেষ হয়েছে এই ‘ঐতিহাসিক’ রেস। এক্লেস্টোন এরপর বলেছেন, একদিন ক্রিকেটের জনপ্রিয়তাও ছুঁয়ে ফেলবে এফ-ওয়ান! ওয়েবসাইট।