অন্যকলাম
লে. কর্নেল ধোনিওয়ানডে ক্যাপ পরেছেন, পরেছেন টেস্ট ক্যাপ। এবার আরেকটা ক্যাপ পেলেন ভারত ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেট বোর্ড নয়, ধোনিকে এই ক্যাপ দিয়েছে ভারতের সেনাবাহিনী। প্রতিরক্ষা মন্ত্রণালয় তাঁকে সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল উপাধি দিয়েছে। ধোনির সঙ্গে একই সম্মানে সম্মানিত শ্যুটার অভিনব বিন্দ্রাও। এখন থেকে তাঁরা দুজন ভারতের ‘আর্মি অফিসার’। এই সম্মাননা এর আগে পেয়েছেন কপিল দেব ও শচীন টেন্ডুলকার। ভারতের টেরিটোরিয়াল আর্মি সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল উপাধি দিয়েছিল সাবেক অধিনায়ক কপিল দেবকে। আর বিমানবাহিনীর সম্মানসূচক ক্যাপ্টেন উপাধি পেয়েছেন শচীন টেন্ডুলকার। ওয়েবসাইট। বিদ্রূপে সম্ভাষণ১০ বছর পর গ্রেমিওতে ফিরেছিলেন রোনালদিনহো। ব্রাজিলের এই ক্লাবেই রোনালদিনহোর ফুটবলার হয়ে ওঠা। কিন্তু দীর্ঘদিন পর উৎসে ফিরে সম্ভাষণ হিসেবে পেলেন বিদ্রূপ! ২০০১ সালে গ্রেমিও ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে যাওয়া তিক্ততার মধ্য দিয়ে। গ্রেমিও সমর্থকদের ক্ষোভটা দ্বিগুণ হয় এ বছর এসি মিলান ছেড়ে গ্রেমিওর বদলে ফ্ল্যামেঙ্গোতে যোগ দেওয়ায়। রোনালদিনহোর পায়ে বল গেলেই বিদ্রূপ আর প্রতিবাদে ফেটে পড়েছে ‘অর্থলোভী’ লেখা ব্যানার নিয়ে মাঠে যাওয়া সমর্থকেরা। দিনটা একদমই ভালো যায়নি দুবারের ফিফা বর্ষসেরার। ২-০ গোলে এগিয়ে গিয়েও তাঁর দল ফ্ল্যামেঙ্গো হেরেছে ৪-২ গোলে। রোনালদিনহো হলুদ কার্ড পেতেই হয়েছে সবচেয়ে বড় উল্লাস! রয়টার্স।