অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজির নেশা‘আমি তো বাজি ছাড়তেই চাই, বাজি যে আমায় ছাড়ে না।’ মন্তব্যটা মাইকেল চোপরার। ভারতীয় বংশোদ্ভূত ইপসউইচ টাউনের এই স্ট্রাইকার সম্প্রতি জানিয়েছেন, বাজি ধরা রীতিমতো নেশায় পরিণত হয়েছে তাঁর। বাজি ধরে ধরে এরই মধ্যে ২০ লাখ পাউন্ড (২৪ কোটি ৩৬ লাখ টাকা প্রায়) হেরেছেন! এমন দিন গেছে, যেদিন তাঁর বাজি ধরা অঙ্কের পরিমাণ ছিল ২০ হাজার পাউন্ড। বাজির টাকা জোগাতে ইনজুরি থাকলেও সেটি লুকিয়ে খেলেছেন, যেন ম্যাচ ফির টাকাটা পান। এত দিন পর এসে বুঝেছেন, এই নেশার জাল থেকে বেরোনো দরকার। আর তাই নিচ্ছেন চিকিৎসা। বিবিসি।শাস্তিএই জীবনে হয়তো আর কোনো দিন কাউকে চিমটি কাটবেন না মোহাম্মদ নোসরাতি! এক চিমটি কেটেই যে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ! ইরানের ঘরোয়া ফুটবলে দামাস গিলানের বিপক্ষে খেলছিল পারসেপোলিস তেহরান। পারসেপোলিস গোল করলে উদ্যাপনের সময় নোসরাতি সতীর্থ শেয়েস রেজাইয়ের নিতম্বে চিমটি কাটেন। অন্য এক গোলের পর আরেক সতীর্থকে আপত্তিকরভাবে চেপে ধরেন রেজাই। ধারাভাষ্যকারেরা তখনই এমন উদ্যাপনের সমালোচনা করেন। সোমবার ইরানের ফুটবল ফেডারেশনও দুজনকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে। ৪০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে। শাস্তিটা নাকি আরও বড় হতে পারে! ওয়েবসাইট।ভবিষ্যদ্বাণী১৪টি গ্র্যান্ড স্লাম জেতা তারকা এখন গণকের ভূমিকায়। আমেরিকার টেনিস কিংবদন্তি পিট সাম্প্রাস কথা বলছেন রাজনীতি নিয়ে। কয়েক দিন আগে রাশিয়ার পার্লামেন্টে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন সাবেক রুশ তারকা মারাত সাফিন। রাজনীতিতে সাফিন ভালো করবেন—এমনই অভিমত সাম্প্রাসের। সাফিনকে বুদ্ধিমান, ভালো বক্তা বলার পর সাম্প্রাসের ভবিষ্যদ্বাণী, ‘২০ বছরের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট হতে পারে সাম্প্রাস। আমার কথায় বিশ্বাস রাখুন, এই ছেলে (রাজনীতিতে) অনেক দূর যাবে। সে আন্তর্জাতিক তারকা এবং ভবিষ্যৎ প্রেসিডেন্ট।’ ওয়েবসাইট।