অন্যকলাম
বাবা জেরার্ডআগের দুটি সন্তানই মেয়ে। তৃতীয়টি ছেলে হোক—এমনটাই কি প্রত্যাশা করেছিলেন স্টিফেন জেরার্ড? সেটাই যদি হয়, তাহলে তাঁর আশা পূরণ হয়নি। আবারও মেয়ের বাবা হলেন লিভারপুলের অধিনায়ক। দুই মেয়ে সাত বছর বয়সী লিলি-ইলা ও পাঁচ বছর বয়সী লেক্সির পর পরশু তাঁর স্ত্রী অ্যালেক্স জন্ম দিয়েছেন তৃতীয় মেয়ে। জেরার্ড দম্পতি সদ্যোজাত মেয়ের নাম রেখেছেন পপতারকা ম্যাডোনার কাছ থেকে ধার করে। ম্যাডোনা তাঁর প্রথম সন্তানের নাম রেখেছিলেন লুর্ডেস। জেরার্ড-অ্যালেক্স দম্পতিও তৃতীয় মেয়ের নাম রেখেছেন লুর্ডেস। এটা আবার ক্যাথলিকদের একটি তীর্থস্থান। জেরার্ড জানিয়েছেন, মা-মেয়ে দুজনেই ভালো আছেন। ওয়েবসাইট।স্পেনে ম্যারাডোনাতিন দশক পর ম্যারাডোনা আবার স্পেনে। স্পেনের তৃতীয় বিভাগের দল আলজিরা তো তাঁকে পেয়ে উল্লসিত। মঙ্গলবার সাইন করেছেন। আজ ক্লাবে তাঁর আনুষ্ঠানিক পরিচয়পর্ব। কাল ক্লাবের পরিচালনা পর্ষদ তাঁর সম্মানে দেবে নৈশভোজ। ম্যারাডোনা বলে কথা। ইনি ম্যারাডোনাই, একজন আর্জেন্টাইনও। কিন্তু বয়সটা শুনলেই খটকা লাগবে। আসল ম্যারাডোনা সেদিন ৫১ বছরে পা দিলেন, আর তাঁর বয়স মাত্র ২২। তাহলে? ইনি ডিয়েগো ম্যারাডোনার ভ্রাতুষ্পুত্র, ভাই লালোর ছেলে ডিয়েগো হারনান ম্যারাডোনা। আর্জেন্টিনোস জুনিয়র্স থেকে উঠে আসা এই স্ট্রাইকারকে নিয়ে এল গত মৌসুমে দ্বিতীয় বিভাগ থেকে অবনমিত স্প্যানিশ ক্লাবটি। ওয়েবসাইট।