অন্যকলাম
সেনাবাহিনীর দখলেঅনেক সময় সেনাবাহিনীর দখলে কোনো দেশের ক্ষমতা চলে যাওয়ার খবর আসে। এবার একটু অন্য রকম খবর পাওয়া গেল। শ্রীলঙ্কার একটি ক্রিকেট স্টেডিয়াম চলে যাচ্ছে দেশটির সেনাবাহিনীর দখলে! না নেতিবাচক কিছু নয়। গত বিশ্বকাপের সময় থেকে দেনায় জর্জরিত শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (এসএলসি)। আয়-ব্যয়ের ভারসাম্য রাখতে না পেরে ক্রিকেটারদেরই বেতন দিতে পারছে না এসএলসি। এবার স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণের খরচ বাঁচাতে তাই সেনাবাহিনীর দ্বারস্থ হয়েছে। দেশটির একটি স্টেডিয়াম এখন থেকে সেনাবাহিনীই দেখভাল করবে। কোন স্টেডিয়াম সেটি জানা যায়নি। ওয়েবসাইট।এখন শত্রুদুজন ভালো বন্ধু ছিলেন। গলফে ক্যাডির ভূমিকা সহকারীর চেয়েও বেশি। অনেক সময় পরামর্শক। টাইগার উডসের ১৪টি মেজর শিরোপা জয়ের ১৩টিতেই তাঁর ক্যাডি ছিলেন স্টিভ উইলিয়ামস। মাঝখানে যতসব কেচ্ছা-কাণ্ড করে পথ হারালেন উডস। দুঃসময়ের দিনে হারালেন পরীক্ষিত বন্ধুকেও। উইলিয়ামসকে ছাঁটাই করেন সাবেক এক নম্বর তারকা। দুজনের সম্পর্ক যে ভালো নেই সেটি বোঝা গেল যখন দীর্ঘদিনের ক্যাডি উইলিয়ামস তাঁর নতুন সঙ্গী অ্যাডাম স্কটের জয়কে বললেন ‘ক্যারিয়ারের সেরা’। সম্প্রতি এক অনুষ্ঠানে উডসকে বর্ণবাদী গালি দেন। এ নিয়ে গলফ-বিশ্বের শোরগোল পড়ে যাওয়ার পর ক্ষমা চেয়েছেন উইলিয়ামস। এএফপি।ভালোবাসার ছেদপেশাদারির এই যুগে যখন টাকার কাছে ঠুনকো হয়ে পড়েছে এক ক্লাবের প্রতি আনুগত্য ও ভালোবাসা—তখনো ব্যতিক্রমী কিছু দৃষ্টান্তও আছে। যেমন আলেসান্দ্রো দেল পিয়েরো। সেই ১৯৯৩ সাল থেকে খেলছেন জুভেন্টাসে। ৩৬ বছর বয়সী এই মৌসুম শেষে তুরিনের ‘ওল্ড লেডি’র সঙ্গে সম্পর্কচ্ছেদ করবেন বলে ঘোষণা দিয়েছেন। জুভেন্টাসে এটাই তাঁর শেষ মৌসুম। এই খবর যতটা হতাশার, জুভ সমর্থকেরা তার চেয়েও বেশি কষ্ট পাবেন পরের কথাটি শুনে। দেল পিয়েরো জানিয়েছেন, এর পরও তিনি অন্য ক্লাবের হয়ে খেলা চালিয়ে যাবেন! ওয়েবসাইট।