অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার তেভেজএমনিতেই বিপদে আছেন, তার ওপর ডেকে আনলেন আরেক বিপদ। বিপদের ঘূর্ণাবর্তে কার্লোস তেভেজ। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে ওয়ার্মআপ করতে অস্বীকার করেছিলেন গত সেপ্টেম্বরে। সেটির জেরে চার সপ্তাহের বেতন কাটা গেছে। ম্যানচেস্টার সিটিতে থেকেও এখন যেন নেই আর্জেন্টিনাই ফরোয়ার্ড। গতকাল ঘটালেন আরেক কাণ্ড। ম্যান সিটির অনুশীলন হয়েছে এক দিন বিরতির পর, কিন্তু ছিলেন না তেভেজ। কী ব্যাপার, তেভেজ কোথায়? তাঁর জনসংযোগ উদদেষ্টা পল ম্যাকার্থি জানাচ্ছেন, ‘তেভেজ বাড়িতে (আর্জেন্টিনা) গেছেন।’ ক্লাব নাকি এটা জানে না। আর এ কারণেই সম্ভবত আরও আরও সমস্যায় পড়তে যাচ্ছেন তেভেজ! রয়টার্স।কাঠগড়ায় শাহরুখআইপিএলে অর্থ কেলেঙ্কারি নিয়ে কম জল ঘোলা হয়নি। টুর্নামেন্টের পরিকল্পনাকারী ললিত মোদি থেকে শুরু করে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধেই উঠেছে অভিযোগ। এবার জড়াল বলিউড অভিনেতা শাহরুখ খানের নামও। না, কলকাতা নাইট রাইডার্সের মালিকের বিরুদ্ধে এখনো স্পষ্ট অভিযোগ ওঠেনি। তদন্তের স্বার্থে তাঁকে কেবল জেরা করা হচ্ছে। আইপিএলের দ্বিতীয় আসরটি বসেছিল দক্ষিণ আফ্রিকায়। অভিযোগ আছে, তাতে বিভিন্ন দল কালোটাকার সংযোগ ঘটিয়েছে। তদন্তপর্বে তাই ভারতের অর্থ মন্ত্রণালয়ের নির্বাহী বিভাগ গত শনিবার শাহরুখকে ডেকে পাঠায়। কেকেআর মালিককে জেরায় জেরবার করা হয়েছে ৭ ঘণ্টা ধরে। আগামী সপ্তাহেও আবার তাঁকে জেরা করা হবে। ওয়েবসাইট।উভয়সংকট একদিকে অর্থ, অন্যদিকে শারীরিক সমস্যা। প্যারিস মাস্টার্স নিয়ে উভয়সংকটেই পড়েছিলেন নোভাক জোকোভিচ। ঝুঁকি না নিয়ে সরে দাঁড়ানোটাই হতো বুদ্ধিমানের কাজ। কিন্তু এর সঙ্গে যে জড়িয়ে ছিল ১৬ লাখ ডলারের ব্যাপার-স্যাপার। এক নম্বর তারকা হিসেবে বছর শেষে জোকোভিচের এটিপি বোনাস-পুল মানি হিসেবে পাওয়ার কথা ২০ লাখ ডলার। এর ৪ লাখ ডলার এরই মধ্যে খুইয়েছেন চোটের কারণে সাংহাই মাস্টার্সে না খেলে। নিয়ম অনুযায়ী দ্বিতীয় মাস্টার্স টুর্নামেন্ট হিসেবে প্যারিস মাস্টার্সও মিস করলে বাকি ১৬ লাখ ডলারের আশাও ত্যাগ করতে হতো। শেষ পর্যন্ত অবশ্য কোর্টে নেমে জোকোভিচ টাকা বাঁচিয়েছেন এবং ইভান ডোডিগকে হারিয়ে পৌঁছে গেছেন পরের রাউন্ডেও। এএফপি।