অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেকহামের জন্যডেভিড বেকহাম মানেই ঝলমলে আলো। ডেভিড বেকহাম মানেই প্রচার। তাঁকে দলে পেলে শুধু বেকহামকেই পাওয়া হয় না, সারা বিশ্বের মনোযোগও কাড়া যায়। এ মাসেই শেষ হচ্ছে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ। চুক্তি নবায়ন করবেন কি না, সেটা এখনো ঠিক করেননি। তাই সাবেক ইংল্যান্ড অধিনায়ককে নিয়ে চলছে গুঞ্জন। তাঁকে নিতে চায় ইংল্যান্ডের টটেনহাম ও ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেই। এর মধ্যে হইচই ফেলে দিয়েছে মেক্সিকোর অখ্যাত ক্লাব জোলোইতকুইন্তলেস তিউয়ানা। প্রস্তাবটা একবারে ফেলনা নয়। মাসে ১ মিলিয়ন পাউন্ড, খেলতে যাওয়া-আসার জন্য জেট বিমান! ওয়েবসাইট।রিকেলমের চাওয়াবোকা জুনিয়র্সের সহসভাপতি হোসে বেরাল্ডি ইচ্ছাটা জানিয়েছেন আগেই। ঘরের ছেলে কার্লোস তেভেজকে ফিরিয়ে নিতে চান ঘরে। বেরাল্ডির সঙ্গে সুর মিলিয়ে তেভেজকে বোকায় চাইছেন হুয়ান রোমান রিকেলমেও। শুধু চাওয়াই নয়, বেরাল্ডির মতো রিকেলমেও বলছেন, ম্যানচেস্টার সিটি থেকে তেভেজকে বোকায় ফেরানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। বোকা জুনিয়র্সের মতো আর্জেন্টিনা জাতীয় দলেও দীর্ঘদিন রিকেলমের সঙ্গে কাঁধ মিলিয়ে খেলেছেন তেভেজ। জাতীয় দলে আর একসঙ্গে খেলা সম্ভব নয়। রিকেলমে অবসর নিয়ে ফেলেছেন। তেভেজও অনেক দিন ধরে উপেক্ষিত। পুরোনো সতীর্থের সঙ্গে বোকাতেই তাই জুটি বাঁধার অপেক্ষায় সময় গুনছেন রিকেলমে। ওয়েবসাইট।আদেবায়োরের ফেরাতাহলে কি দুঃস্বপ্নটা ভুলতে পেরেছেন ইমানুয়েল আদেবায়োর? নইলে টোগোর হয়ে আবার আন্তর্জাতিক ফুটবলে ফিরবেন কেন? হ্যাঁ, ঘটনা সত্য। টোগোর ফুটবল ফেডারেশন জানাচ্ছে, ‘আদেবায়োর আশাবাদী, টোগোর ফুটবলে নতুন একটা অধ্যায় খুলছে এবং তিনি ২০১৩ আফ্রিকান নেশনস কাপের বাছাই এবং ২০১৪ বিশ্বকাপের বাছাইয়ের শুরু থেকে খেলতে প্রতিশ্রুতিবদ্ধ।’ অ্যাঙ্গোলায় ২০১০ আফ্রিকান নেশনস কাপে টোগো দলের বাসে সন্ত্রাসী হামলার পর টটেনহাম স্ট্রাইকার গত বছর এপ্রিলে বিদায় জানান আন্তর্জাতিক ফুটবলকে। ২৭ বছর বয়সী ফুটবলার সিদ্ধান্ত পাল্টেছেন ১৮ মাস পর। শুরু করছেন নতুন অধ্যায়! এএফপি।