অন্যকলাম
অভিষিক্তদের সময়ক্রীড়া প্রতিবেদক বিশ্ব ক্রিকেটে যেন অভিষেকেই বাজিমাতের একটা সময় চলছে। কদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতকে দিল্লি টেস্ট জেতালেন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। কেপটাউনে অবিশ্বাস্য এক টেস্ট ম্যাচের নায়ক হয়ে গেলেন দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার ভারনন ফিল্যান্ডার। মিল আছে আরও। দুজনের দলই প্রথম ইনিংসে পিছিয়ে ছিল বড় ব্যবধানে, দ্বিতীয় ইনিংসে তাঁদের দুর্দান্ত বোলিংই খুলে দিয়েছে জয়ের দরজা। টেস্ট অভিষেকেই ম্যান অব দ্য ম্যাচ অশ্বিন-ফিল্যান্ডার। একটু যদি পিছিয়ে যান, ইলিয়াস সানিকেও যোগ করে দিতে পারেন এই দলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বাঁহাতি স্পিনারও তো অভিষেকেই ম্যাচসেরা।সমগোত্রীয়‘নতুন পেলে’, ‘নতুন ম্যারাডোনা’ এমনকি সম্প্রতি ‘নতুন মেসি’, ‘নতুন রোনালদো’র খোঁজও মিলছে। তাহলে ফিলিপ লামের কথামতো বায়ার্ন মিউনিখকেও বলা যায় ‘বার্সেলোনার ক্লোন’! জার্মান অধিনায়কের বিশ্বাস, মান এবং টেকনিকের দিক দিয়ে তাঁর ক্লাব বায়ার্ন বার্সেলোনার সমপর্যায়ের। ‘আমরা প্রায়ই বার্সেলোনার কথা বলি, টেকনিক্যালি তারা কত শক্তিশালী এবং পেছন থেকে কীভাবে বলের দখল নেয়। আমরাও সেই পর্যায়ে যাচ্ছি। আমরা দ্বিতীয় স্থান নিয়ে সন্তুষ্ট নই। শিরোপা জিততে থাকলেই আপনি বলতে পারবেন আপনি সেরা প্রজন্মের’—বলেছেন লাম। ২৮ বছর বয়সী জার্মান এও মনে করেন, জাতীয় দল হিসেবেও জার্মানি ও স্পেনের ব্যবধান কমেছে। ওয়েবসাইট।ভবিষ্যদ্বাণীইতিহাসের শুরু থেকেই ফুটবলে রাজত্ব দক্ষিণ আমেরিকা আর ইউরোপের। কিন্তু ছবিটা বদলে দিয়ে ফুটবলের ভবিষ্যৎ হবে নাকি যুক্তরাষ্ট্র ও এশিয়া! আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারের বিশ্বাস সে রকমই। যুক্তরাষ্ট্র ও এশিয়াকে মনে করা হয় ফুটবলের অনুর্বর ভূমি। কিন্তু ওয়েঙ্গার বলছেন, ‘আমি মনে করি, খেলাটির ভবিষ্যৎ হতে পারে এই দুটি মহাদেশ। আমেরিকা প্রচুর শীর্ষ পর্যায়ের খেলোয়াড় জন্ম দিতে পারে, এশিয়াও।’ এ মৌসুমে দক্ষিণ কোরিয়ার পার্ক চু-ইয়ং এবং জাপানি তরুণ রিও মিয়াইচিকে নিয়েছে আর্সেনাল। এখন ইংলিশ ক্লাবটির রাডারে যুক্তরাষ্ট্রের এফসি ডালাসের মিডফিল্ডার ব্রেক শিয়া। ওয়েঙ্গারের ভবিষ্যদ্বাণীর রহস্য তাহলে এই! ওয়েবসাইট।