অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হায় মোগি!মোগির শাস্তির শেষ কোথায়! ম্যাচ পাতানো কেলেঙ্কারির দায়ে প্রথমে আজীবন নিষিদ্ধ হয়েছেন। একই অপরাধে সেদিন জুভেন্টাসের সাবেক মহাব্যবস্থাপকের জেল হয়েছে ৫ বছর ৪ মাসের। চার দিন পর আবারও আদালত কারাদণ্ড দিলেন লুসিয়ানো মোগিকে। পরশু ইতালির এক আদালতের বিচারক ৪ মাসের জেল দিয়েছেন তাঁকে। এবার অবশ্য ম্যাচ পাতানোটা পরোক্ষ কারণ। প্রত্যক্ষ কারণ হলো, রোমার সাবেক ম্যানেজার ফ্রাঙ্কো বালদিনিকে হুমকি দেওয়ার সঙ্গে করেছিলেন তিরস্কার! ২০০৮ সালে খেলোয়াড়দের এজেন্সি ‘গেয়া’তে মোগির বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ করেছিলেন যাঁরা, বালদিনি তাঁদের প্রধান। এএফপি।টেন্ডুলকারকে চ্যালেঞ্জশারীরিক আকৃতি মোটেও ফাস্ট বোলারসুলভ নয়, শরীরী ভাষাও খুব উচ্চকিত নয়। তবে ফাস্ট বোলারসুলভ অহংবোধটা মাঝেমধ্যেই ফুটে উঠে ফিদেল এডওয়ার্ডসের কথাবার্তায়। কদিন আগে বলেছিলেন, বিশ্বের সেরা বোলার হতে চান। এবার মনস্তাত্ত্বিক খেলা খেলছেন শচীন টেন্ডুলকারের সঙ্গে। দিল্লিতে টেন্ডুলকারকে আউট করেই ১৫০ উইকেট ছুঁয়েছেন এডওয়ার্ডস। সেই আত্মবিশ্বাস থেকে বলছেন, শততম সেঞ্চুরি থেকে বঞ্চিত করতে চান তো বটেই, টেন্ডুলকারকে গোটা সিরিজেই আর কোনো রান করতে দেবেন না বারবাডিয়ান ফাস্ট বোলার! ইতিহাস বলছে, টেন্ডুলকারের বিপক্ষে এ ধরনের চ্যালেঞ্জের ফলাফল শুভ হয় না। দেখা যাক, এবার কী হয়! ওয়েবসাইট।আশাউসাইন বোল্টের বেইজিং-কীর্তি ইতিহাসের পাতায়। তিন ইভেন্টে অংশ নিয়ে তিনটিতেই রেকর্ড গড়ে সোনা জিতে বিশ্বকে মাতিয়ে দিয়েছিলেন এই জ্যামাইকান। অপেক্ষা করুন, আগামী বছর লন্ডন অলিম্পিকে আরও বড় কীর্তি করে ফেলতে পারেন ইতিহাসের দ্রুততম মানব। অলিম্পিক ও বিশ্ব রেকর্ডধারী বোল্ট নিজেই বলছেন, লন্ডনে তাঁর দৃষ্টি চারটি সোনা জয়ের দিকে। ১০০ ও ২০০ মিটার ব্যক্তিগত এবং ৪–১০০ মিটার রিলে—বেইজিং অলিম্পিকে এই তিন ইভেন্টে অংশ নিয়ে সোনা জিতেছিলেন। দল চাইলে বোল্ট অংশ নিতে চান ৪–৪০০ মিটার রিলেতেও, ‘যদি আমাকে তাদের প্রয়োজন হয়, আমি হয়তো দৌড়াব।’ ওয়েবসাইট।