অন্যকলাম
প্রতিক্রিয়াইটের জবাবে পাটকেল মারলে দোষ কী! ক্রিস্টিয়ানো রোনালদোর যুক্তিটা যেন এমনই। গত শুক্রবার বসনিয়ার বিপক্ষে প্লে-অফ ম্যাচের আগে অনুশীলন করছিল পর্তুগাল। অনুশীলন দেখতে এসে বসনিয়ার কিছু সমর্থক ‘মেসি, মেসি, মেসি’ বলে চিৎকার করতে থাকে এবং রোনালদোর চোখে লেজার ফেলে। মধ্যমা উঁচিয়ে তার জবাব দেন রিয়াল মাদ্রিদ তারকা। সমর্থকদের সঙ্গে এমন অশ্লীল ইঙ্গিত করায় সমালোচনা হচ্ছে। কিন্তু সদ্য ইউরোপের গোল্ডেন বুট জেতা রোনালদোর ব্যাখ্যা, ‘সবাই আমার খারাপ আচরণের কথা বলছে। কিন্তু আমার চোখে লেজার ফেলার কথা বলা হচ্ছে না কেন। তারা তাদের মতো আচরণ করেছে। আমি আমার মতো করে প্রতিক্রিয়া দেখিয়েছি...।’ ওয়েবসাইট।আশালিভারপুলের কোচ ছিলেন ৬ বছর। কিন্তু শেষটা সুখের হয়নি। ক্রমাগত ব্যর্থতা আর দলে অন্তঃকলহ সৃষ্টির দায় নিয়ে রাফায়েল বেনিতেজ অ্যানফিল্ড ছাড়েন বরখাস্ত হয়ে। যান ইন্টার মিলানে। সেখান থেকেও বরখাস্ত। কিন্তু আবারও ফিরতে চান ইংল্যান্ডে। বসতে চান জাতীয় দলের চেয়ারে! তবে ক্যাপেলো যাওয়ার পর। আগ্রহ আছে নিজের দেশ স্পেনের কোচ হওয়ারও। গত ডিসেম্বরে মিলান থেকে ফিরে বেকার বসে আছেন। এমন নয় যে প্রস্তাব পাচ্ছেন না—এশিয়া, রাশিয়া, দক্ষিণ আমেরিকার অনেক প্রস্তাব আছে। কিন্তু তাঁর প্রথম পছন্দ ইংল্যান্ড ও ইংলিশ লিগ! ওয়েবসাইট।