অন্যকলাম
ভেনাসের দাওয়াইশীর্ষে ফেরার দাওয়াই পেয়ে গেছেন ভেনাস উইলিয়ামস। কী? টাটকা শাকসবজি! শাকসবজি শুধু রোগপ্রতিরোধ ক্ষমতাই বাড়ায় না, শরীরের শক্তিও বৃদ্ধি করে। আর তাই অসুস্থতা কাটিয়ে উঠতে নিজের খাবার তালিকায় প্রচুর শাকসবজি যোগ করেছেন ভেনাস। অসুস্থতার কারণে ইউএস ওপেনে ঠিক কোর্টে নামার আগ মুহূর্তে সরে দাঁড়ান। সগ্রিন সিনড্রোম রোগে ভুগছেন তিনি। সেই থেকে কোর্টের বাইরে সাতটি গ্র্যান্ড স্লামজয়ী। র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ থেকেই ছিটকে পড়েছেন। উইলিয়ামস বোনদের বড়জন আশাবাদী, শাকসবজিই আবার তাঁকে মহিলা টেনিসের শীর্ষে তুলবে, ‘এখন আমার খাবার তালিকায় প্রচুর শাকসবজি। এটা আমার শরীরে ভারসাম্য আনবে।’ ওয়েবসাইট।ওয়েঙ্গারের অঙ্গারইংলিশ মিডিয়ার এই এক দোষ। একটা কিছু পেলেই হলো, শুরু হয়ে যাবে সেটা নিয়ে তুমুল মাতামাতি। কদিন আগে এক প্রীতি ম্যাচে স্পেনকে হারিয়েছে ইংল্যান্ড। স্প্যানিশরাই এখন ফুটবল শাসন করছে। আন্তর্জাতিক অঙ্গনে স্পেনের পাশাপাশি ক্লাব ফুটবলে বার্সেলোনা। সেই স্পেনকে হারানো! ব্যস্, শুরু হয়ে গেছে ইংলিশ মিডিয়ার চিরাচরিত শোরগোল। কেউ কেউ তো এমনও স্বপ্ন দেখতে শুরু করেছে, প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বুঝি এবার এসেই যায়! এক ম্যাচেই এমন স্বপ্ন দেখা যে বাড়াবাড়ি, সেটাই মনে করিয়ে দিলেন আর্সেন ওয়েঙ্গার। আর্সেনালের কোচ বরং বলছেন, ২০১২ ইউরো জেতার কোনো সুযোগই নেই ইংলিশদের! ওয়েবসাইট।শবাগারইডেন! নামকরণ সার্থক করে দিয়ে কলকাতার এই মাঠটি ক্রিকেটের জন্য ছিল সত্যিই যেন এক স্বর্গোদ্যান। ইডেনের বিশাল গ্যালারি সব সময় ভরাই থেকেছে, তা সে টেস্ট হোক কিংবা ওয়ানডে। কিন্তু এবার যেন মরুর শূন্যতা। ভারত-ওয়েস্ট ইন্ডিজ চলতি টেস্টের প্রথম দিনে মেরেকেটে দশ হাজার দর্শক এসেছে খেলা দেখতে। অথচ ২০০১ সালে অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের সেই মহাকাব্যিক ম্যাচটা দেখেছে গড়ে ৮০ হাজার। অতটা না হোক, কিন্তু এত কম হবে কেন? নতুন করে ঢেলে সাজানোর পর এক লাখের আসনসংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৭ হাজারে। তার পরও খাঁ খাঁ। এই দেখে ভাষ্যকার টনি গ্রেগ দুঃখ করেই বলেছেন, ইডেন যেন এখন মর্গ! ওয়েবসাইট।