অন্যকলাম
বিজয়িনীখেলাধুলায়ও বয়স কোনো ব্যাপার না! কথাটা প্রমাণ করে দিলেন লাই চুন নগ। সিঙ্গাপুরের এই অবসরপ্রাপ্ত শিক্ষিকার বয়স ‘মাত্র’ ৭৬। দাদি বা নানি যা-ই বলুন এই বয়সে নগ জাকার্তায় চলতি দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমসে অংশ নিয়ে জিতেছেন দুটি রুপা—কন্ট্রাক্ট ব্রিজের দলগত ইভেন্ট ও মেয়েদের বাটলার জোড়ে। সবচেয়ে বেশি বয়সী পদকজয়ী তো বটেই, নগ বয়সে গেমসের চেয়েও দুই যুগ বড়! গেমস শুরু ১৯৫৯ সালে, তাঁর জন্ম ১৯৩৫ সালে। নগের প্রতিক্রিয়া, ‘আমি রোমাঞ্চিত, এই বয়সেও আমি কিছু করতে পারছি এবং দেশের জন্য পদক জিতেছি।’ চার বছর পর নিজেদের দেশের গেমসেও তিনি খেলতে চান। এএফপি।এ মণিহার...গোলটা তিনিই করেছেন। তাঁর নামের পাশেই লেখা হয়েছে। কিন্তু দানিয়েল মায়েস্তোরোভিচ বলছেন, গোলটা অন্য একজনের নামে লেখা হলেই ভালো হতো। মায়েস্তোরোভিচ যেন বিনয়ের অবতার! আসলে ঘটনা অন্যখানে। পরশু প্রীতি ম্যাচে ইংল্যান্ডের ২২ মিনিটের গোলটি প্রথমে লেখা হয়েছিল গ্যারেথ ব্যারির নামেই। কিন্তু পরে বোঝা যায়, সেটি আত্মঘাতী গোল। নিজের জালে গোল ঢোকাতে কার ভালো লাগে বলুন! মায়েস্তোরোভিচ বলছেন, গোলটি ব্যারিরই প্রাপ্য। মজার ব্যাপার, এটি আবার আন্তর্জাতিক ফুটবলে ইংল্যান্ডের ২০০০তম গোল। সেই ঐতিহাসিক গোলটি কোনো ইংলিশ নয়, সুইডিশের নামেই লেখা হলো! এএফপি।এমন মধুচন্দ্রিমা!এর চেয়ে বড় আত্মত্যাগ আর কী হতে পারে! চেন্নাইয়ে বিয়ে সেরেই রবিচন্দ্রন অশ্বিন ছুটেছেন কলকাতায়, সেখানে যে সিরিজের দ্বিতীয় টেস্ট! অবশ্য সঙ্গে নিতে ভোলেননি নবপরিণীতাকে। প্রীতিও স্বামীর সঙ্গে আছেন। তবে ‘হানিমুন’টা নির্বিঘ্নে সারা যাচ্ছে না। সারাটা দিন স্বামী বেচারাকে মাঠে নয়তো ড্রেসিংরুমে কাটাতে হচ্ছে। প্রীতি অবশ্য দূরত্ব যতটা সম্ভব কমিয়ে রাখছেন। গ্যালারিতে প্রতিদিনই দেখা যাচ্ছে তাঁকে। প্রীতির উপস্থিতি অবশ্য অশ্বিনের জন্য এখন পর্যন্ত বাড়তি প্রেরণার উৎস হিসেবে প্রমাণিত নয়। গত টেস্টে অশ্বিন নিয়েছিলেন ৯ উইকেট নিয়েছিলেন, অথচ এখন পর্যন্ত এই টেস্টে নিয়েছেন মাত্র দুটি। ওয়েবসাইট।