অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাদুকা দ্বৈরথলিওনেল মেসি বনাম ক্রিস্টিয়ানো রোনালদো। দুজনের দ্বৈরথটা এবার পাদুকাতেও গড়াল! বাংলাদেশ সফরে এসে নতুন বুট পরে খেলেছিলেন মেসি, যে বুটটি নাকি বুদ্ধিমান জুতা! মাঠে মেসির গতিবিধি রেকর্ড করার জন্য বিশেষ চিপ বসানো আছে তাতে। এবার ক্রিস্টিয়ানো রোনালদোও পেলেন নতুন বুট। বিশেষ এই বুটও অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি। এতে বাড়তি সুবিধা পাবেন রিয়ালের উইঙ্গার। মজার ব্যাপার হলো, মেসির জুতা বানিয়ে দিয়েছে এডিডাস, রোনালদোরটি নাইকি। ক্রীড়াপণ্য নির্মাণে এই দুই প্রতিষ্ঠানও আবার একে অন্যের প্রতিদ্বন্দ্বী! ওয়েবসাইট।এবার হাজারেওনিয়মের গেরোতে আটকে গেছে ব্যাপারটি। কিন্তু মানুষের জন্যই তো নিয়ম, নিয়মের জন্য তো আর মানুষ নয়। আর তাই এই নিয়ম পাল্টানোর দাবি দিনকে দিন জোরালোই হচ্ছে। এবার তাতে যোগ দিলেন আন্না হাজারেও। ভারতের এই সমাজকর্মীরও দাবি, ভারতরত্ন দেওয়া হোক শচীন টেন্ডুলকারকে, ‘শচীন ভারতের যুবসমাজের জন্য আইকন। ক্রিকেটে সাফল্য এনে ও ভারতকে মহিমান্বিত করেছে। ভারতরত্ন ওর প্রাপ্য।’ সমস্যা হলো, ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাবটি কোনো ক্রীড়াবিদের পাওয়ার নিয়ম নেই। সেই নিয়মটাই টেন্ডুলকারের জন্য পাল্টাতে বলছে সবাই। ওয়েবসাইট।দুজনই খুশিখবরটা শুনে গ্যারেথ ব্যারি তো বটেই, খুশি হবেন দানিয়েল মায়েস্তোরোভিচও। ব্যারির খুশি হওয়ার কারণ, সুইডেনের বিপক্ষে ইংল্যান্ডের গোলটা শেষ পর্যন্ত তাঁর নামেই লেখা হয়েছে। শুধু জয়ই এনে দেওয়া নয়, গোলটি ছিল ‘ঐতিহাসিক’ও। এটাই যে ইংল্যান্ডের ২০০০তম আন্তর্জাতিক গোল। বিষয়টি যাঁরা জানেন, এরই মধ্যে নিশ্চয়ই বুঝে গেছেন মায়েস্তোরোভিচের খুশি হওয়ার কারণটিও। ২২ মিনিটে আসা গোলটি যে আত্মঘাতী হিসেবে লেখা হয়েছিল তাঁর নামের পাশেই। কিন্তু পরে ম্যাচ অফিশিয়ালরা জালে ঢোকার আগে বলের গতিপথ বিশ্লেষণ করে গোলটি ইংল্যান্ডের ব্যারির নামেই দিয়েছেন। রয়টার্স।