অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমাপ্রার্থনামুখ ফসকে এক মন্তব্য করে ভালোই ফ্যাসাদে পড়েছেন সেপ ব্ল্যাটার। ‘ফুটবলে বর্ণবাদ নেই’ কথাটা তো আর মুছে ফেলার জো নেই। পরপরই ‘ফুটবলে বর্ণবাদ আছে’ বলেও তাই রেহাই পাচ্ছেন না। তাঁর মুণ্ডপাত চলছেই। যে সমালোচনায় এবার যোগ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ইংলিশ ফুটবল তারকা ডেভিড বেকহাম। পরিস্থিতি ঘোলাটে দেখে এবার সরাসরি ক্ষমাই চেয়েছেন ফিফা সভাপতি, ‘যখন ভুল কিছু করবেন, তখন একটা কাজই করা যায়, ক্ষমা চাওয়া। আমার কথায় যাঁরা আঘাত পেয়েছেন তাঁদের কাছে দুঃখ প্রকাশ করছি।’ তবে ওই এক কথায় যাঁরা তাঁর পদত্যাগ পর্যন্ত চেয়ে বসেছেন, তাঁদের কাছে কিন্তু নতজানু নন এই সুইস, ‘আমি পদত্যাগ কেন করব?’ ওয়েবসাইট।ব্যবহারে...ব্যবহারে বংশের পরিচয়। না, ঠিক এই বাক্য নয়, তবে একটু ঘুরিয়ে মোহাম্মদ আজহারউদ্দিন যা বলেছেন, তার মোদ্দা কথা একই। বলেছেন, ‘ওর কথাবার্তাতেই পরিষ্কার ও মানুষটা কেমন।’ আজ্জুর এই ক্ষিপ্ত বাক্যবাণ বিনোদ কাম্বলির উদ্দেশে। কদিন আগে কাম্বলি মন্তব্য করেন, ১৯৯৬ বিশ্বকাপের সেমিফাইনালে টস জিতে তখনকার অধিনায়ক আজহারের বোলিং নেওয়াটা তাঁর কাছে এখনো সন্দেহজনক মনে হয়। কারণ দলীয় সিদ্ধান্ত নাকি ছিল ব্যাটিং নেওয়া। ওই ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজয় মেনে নিয়ে ফাইনালে খেলা হয়নি ভারতের। কাম্বলির মন্তব্যে আছে আজহারের বিরুদ্ধে ম্যাচ পাতানোর ইঙ্গিত। ক্ষিপ্ত আজহার কাম্বলির জাত-বংশ নিয়েও প্রশ্ন তুলেছেন! ওয়েবসাইট।বেকহামের অবসরতিনি এখন কী করবেন? এ প্রশ্নটা হতে পারে বাজির বিষয়ও। কারণ ডেভিড বেকহামকে নিয়ে শোনা যাচ্ছে নানামুখী কথাবার্তা। কেউ বলে এলএ গ্যালাক্সির সঙ্গে এই মৌসুমে চুক্তির মেয়াদ শেষ হলে বেকহাম ফিরে আসবেন ইংল্যান্ডে। কেউ বলছে, গ্যালাক্সির সঙ্গেই থাকছেন, নবায়ন হচ্ছে চুক্তি। কেউ বলছে, ইংল্যান্ড-আমেরিকা নয়, বেকহাম যাচ্ছেন ফ্রান্সের পিএসজিতে। এবার শোনা গেল নতুন কথা। কোথাও নয়, এই মৌসুম শেষেই অবসর নিয়ে নেবেন ৩৬ বছর বয়সী মিডফিল্ডার! ‘মৌসুমের শেষে আগে দেখব আমার শরীরের অবস্থা কেমন, এরপর ভবিষ্যৎ নিয়ে ভাবব’—বেকহামের এই মন্তব্যই গুঞ্জনের কারণ। ওয়েবসাইট।