অন্যকলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনার কয়েনবেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (সিএবি) মতো মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) আয়োজনও কি ভেস্তে যাবে? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টেস্টটি আগামী পরশু শুরু, টেন্ডুলকারের নিজের মাঠ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এখানেই যদি এসে যায় সেই মাহেন্দ্রক্ষণ, যদি আন্তর্জাতিক সেঞ্চুরির ‘সেঞ্চুরিটি’ করে ফেলেন টেন্ডুলকার! অভিনন্দন জানাতে এমসিএ নিয়েছে বিশেষ উদ্যোগ। শততম সেঞ্চুরি হলে টেন্ডুলকারকে তারা শুভেচ্ছা জানাবে ১০০টি সোনার কয়েন দিয়ে! টাকার অঙ্কে যার মূল্য ২৮ লাখ রুপি। অভিনন্দন জানানোর এই আইডিয়াটা অবশ্য সিএবিও নিয়েছিল। কিন্তু একমাত্র ইনিংসে ৩৮ রানে আউট হয়ে সিএবির উদ্যোগ সফল হতে দেননি টেন্ডুলকার। হয়তো নিজের মাঠের জন্যই জমিয়ে রেখেছেন! ওয়েবসাইট।